Wednesday, April 29, 2026
- Advertisement -

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মজয়ন্তী পালন

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি মালদা :  বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মজয়ন্তী পালন। ইংরেজবাজার পৌরসভা ও মালদা শিল্পী সংসদের যৌথ উদ্যোগে পালন করা হয় কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী। শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ, মালদা শহরের নজরুল সরণী এলাকায় বিদ্রোহী কবির আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, মালদা শিল্পী সংসদের সাধারণ সম্পাদক মলয় সাহা সহ অন্যান্য আধিকারিক ও শিল্পীরা।

কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষে গান ও আবৃত্তি পরিবেশন করেন মালদা শিল্পী সংসদের সদস্যরা। এদিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয় বিদ্রোহী কবির জন্ম জয়ন্তী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments