বিধায়ক জনসংযোগ কার্যালয়ে সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা হল দিদির সুরক্ষা কবজ প্রকল্পের উপস্থিত প্রাক্তন সংখ্যালঘু মন্ত্রী তথা বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা
বাইজিদ মণ্ডল, মগরাহাট :- শুক্রবার বিকালে উস্থী বিধায়ক জনসংযোগ কার্যালয়ে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সাংবাদিক বৈঠক করেন রাজ্যের প্রাক্তন সংখ্যালঘু মন্ত্রী তথা মগরাহাট পশ্চিম বিধানসভার বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন কুল্পি বিধায়ক যোগরঞ্জন হালদার,জেলা পরিষদের সদস্য মুজিবর রহমান মোল্লা,জেলা পরিষদের সদস্যা তন্দ্রা পূর্কাইত,ব্লকের যুব নেতা সবিরুদ্দিন পুরকাইত,ব্লকের কার্যকরী সভাপতি নাজবুল দপ্তরী,ব্লকের শিক্ষার কর্মাধ্যক্ষ সেলিম খান সহ ব্লক ও অঞ্চলের অন্যান্যরা। বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা বলেন, আগামী ১১ জানুয়ারি থেকে দিদির সুরক্ষা কবজ প্রকল্পের প্রচার শুরু হবে দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। সাংসদ বিধায়ক সহ অন্যান্য ও জনপ্রতিনিধিরা বাড়ি বাড়ি গিয়ে দিদির সুরক্ষা কবজ প্রকল্পের প্রচার চালাবেন। ছয়টি স্তরে প্রকল্পের প্রচার চালানো হবে। স্বাস্থ্য সাথী, খাদ্য সুরক্ষা, লক্ষ্মীর ভান্ডারসহ ছয়টি প্রকল্পের প্রচার চালানো হবে। কোন মানুষ যাতে কোন প্রকল্প থেকে বঞ্চিত না থাকে এবং সরকারি প্রকল্পের সমস্ত সুযোগ সুবিধা তাই সাধারণ মানুষ তা খতিয়ে দেখতে দিদির দূতেরা খতিয়ে দেখবেন বিভিন্ন এলাকায়।

