Tuesday, April 21, 2026
- Advertisement -

বিশ্বকাপে চতুর্থ জয় ভারতের, বাংলাদেশকে হারালো ৭ উইকেটে

- Advertisement -

আজ পুনেতে ভারত বাংলাদেশের মধ্যিকার ম্যাচ ছিলো। এবং যেহেতু বোনের উইকেট ব্যাটিং সারফেস সুতরাং প্রথম থেকে বোঝা গিয়েছিল যে রান উঠবে। এদিন টসে যেতে বাংলাদেশ প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। এবং বাংলাদেশ শুরুও করেছিল খুব ভালো। কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি। দলীয় ৯৩ রান ব্যাক্তিগত ৫১ রান করে তানজিদ হাসানের প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর এক এক করে উইকেট হারাতে থাকে ৯৩/১ থেকে ১৩৭/৪ হয়ে যায়। লিটন দাস ৬৬ রান করে প্রাভিলিয়নে ফেরেন। এবং শেষ পর্যন্ত ২৫৬/৮ রান করে থেমে যায় বাংলাদেশ ভারতের হয়ে জাসপ্রিত বুমরাহ মোহাম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাদেজা দুটি করে উইকেট পান।

বাংলাদেশের ২৫৬ রানায় জবাবে ব্যাট করতে নেমে চালিয়ে খেলতে শুরু করে রোহিত শর্মা এবং শুভমান গিলরা রোহিত শর্মা ৪৮ রানে ফিরে গেলে শুভমান গিল তার অর্ধশতরান পূর্ণ করেন। তবে আজ একেবারে অন্য চিত্র দেখা গেল ভারতের জিততে যখন আট রান বাকি বিরাট কোহলির সেঞ্চুরি করতেও আট রান বাকি। সেই সময় কে এল রাহুল বিরাট কোহলির অপরপ্রান্তে ছিলেন। এবং সেই সময় সিঙ্গেল না নিয়ে বিরাট কোহলিকে সেঞ্চুরি করতে সাহায্য করেন কে এল রাহুল। অবশেষে ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। এবং এটি বিরাট কোহলির ৪৮ নম্বর শতরান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments