বৃহস্পতিবার উত্তরবঙ্গে মোদী ও মমতা – লক্ষ্য চা শ্রমিক ও রাজবংশী ভোট
নিজস্ব প্রতিনিধি :- উত্তরবঙ্গে বিজেপি বেশ ভালো অবস্থায় আছে। এখানকার একটা বড়ো অংশ রাজবংশী সম্প্রদায়ের মানুষ। সঙ্গে প্রচুর চা শ্রমিক। এরাই নির্ধারন করে দেয় ভোটের রেজাল্ট। প্রচারে ঝড় তুলতে ময়দানে মোদি-মমতা। বিজেপি-তৃণমূল দুই দলেরই টার্গেট উত্তরবঙ্গ। যেখানে রাজবংশী ভোট বড় ফ্যাক্টর।উত্তরবঙ্গে রাজবংশী ভোট প্রায় ৩০ শতাংশ। উত্তরবঙ্গের ৫৪টি বিধানসভা আসন। এর মধ্যে তিরিশটি আসনে রাজবংশী ভোট ২৫ শতাংশের বেশি। উনিশের লোকসভা ভোটে, এই তিরিশটি আসনের মধ্যে বিজেপি এগিয়ে ছিল ২৫ আসনে। তৃণমূল ৫ টি-তে। একুশের বিধানসভা ভোটেও ছবিটা খুব একটা বদলায়নি। বিজেপি জেতে ২১টি আসন। তৃণমূল ৯টি ।
ভোটের আগে কে বা করা রাজবংশী মন ভোলাতে পারে তার প্রতিযোগিতা শুরু হবে আজ। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, “রাজবংশী ভোট এবার বিজেপির থেকে সরে যাবে। কারণ রাজবংশীদের উন্নয়নে বিজেপি যা যা প্রতিশ্রুতি দিয়েছিল তা একটাও বাস্তবায়িত হয়নি।’’অন্যদিকে বিজেপির সাধারণ সম্পাদক তথা উত্তরবঙ্গের বিধায়ক দীপক বর্মণ বলেন, ‘‘তৃণমূল কীসের ভিত্তিতে বলছে রাজবংশী ভোট এবার বিজেপির সঙ্গে না থেকে এবার তৃণমূলের সঙ্গে যাবে। রাজবংশীদের যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনও প্রতিশ্রুতিটা পালন করেছে তৃণমূল? একটিও করেনি। ওরা রাজবংশী ভাষাভাষি মানুষদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করবার জন্য একটি ভাষার দু’টো ভাগ করে। রাজবংশী ভাষা, কামতাপুরী ভাষা। শুধু ভোটের রাজনীতির জন্য রাজনৈতিক ভাষাভাষী মানুষদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এটা করেছে।’’ সুতরাং বোঝাই যাচ্ছে উত্তরবঙ্গের বিজয় নির্ধারন করবেন প্রধানত রাজবংশীরা।

