Tuesday, May 26, 2026
- Advertisement -

আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর জোড়াসভা

- Advertisement -

 

আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর জোড়াসভা

নিউজ ডেস্ক :- তাপমাত্রা যতই বৃদ্ধি পাক, ভোট যে দোরগোড়ায়। তাই তাপ প্রবাহকে উপেক্ষা করে চলেছে ভোট প্রচার। বৃহস্পতিবার থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করছেন উত্তরবঙ্গে ভোট প্রচার। ২০১৯ এর লোকসভা ভোটে উত্তরবঙ্গের একাধিক আসন হারিয়েছিল তৃণমূল কংগ্রেস। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই তিনটি আসনেই জয় পেয়েছিল বিজেপি। এবার সেই উত্তরবঙ্গকেই পাখির চোখ করতে চায় তৃণমূল। যা জানা যাচ্ছে, উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী অন্তত ১০টি সভা করবেন। প্রথম দফায় আগামী ৬ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের মাটি কামড়ে পড়ে থাকবেন মমতা।

আজ দুটি সভা আসছে মুখ্যমন্ত্রীর। কোচবিহার জেলার মাথাভাঙ্গায় জনসভা করবেন মুখ্যমন্ত্রী এরপর জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়ের সমর্থনে মালবাজারে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে দলীয় পতাকায় সাজানো হয়েছে মালবাজার শহরকে।মাল আদর্শ বিদ্যাভবন বিদ্যালয়ের মাঠে এই সভায় ভিড় উপচে পড়বে বলে দাবি জেলা নেতৃত্বের । আর দলনেত্রী এই সভা থেকে কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে জেলার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব থেকে কর্মী সমর্থকরা। ১২ তারিখ থেকে ফের উত্তরবঙ্গে নির্বাচনী প্রচার শুরু করবেন তৃণমূল সুপ্রিমো। ১২ এপ্রিল থেকে ১৬এপ্রিল পর্যন্ত টানা উত্তরবঙ্গে নির্বাচনী প্রচার চালিয়ে যাবেন মমতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments