Tuesday, May 26, 2026
- Advertisement -

সন্দেশখালির ছায়া এবার মধ্যমগ্রামের রোহন্ডা চন্ডিগড় গ্রাম পঞ্চায়েতে

- Advertisement -

 

সন্দেশখালির ছায়া এবার মধ্যমগ্রামের রোহন্ডা চন্ডিগড় গ্রাম পঞ্চায়েতে

নিউজ ডেস্ক :- সন্দেশখালির ছায়া এবার মধ্যমগ্রামের রোহন্ডা চন্ডিগড় গ্রাম পঞ্চায়েতে। গ্রামের গরীব মহিলাদের বেসরকারি স্বনির্ভর যোজনায় ব্যবসার নাম করে কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাদের বিরুদ্ধে। প্রতিবাদ জানাতে বুধবার দুপুরে কয়েকশো প্রতারিত মহিলা মধ্যমগ্রাম থানার সামনে এসে দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখান। ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রাম থানার অন্তর্গত রোহন্ডা চন্ডিগড় এলাকায় । প্রায় তিন কোটি টাকার বেশি প্রতারণা অভিযোগ উঠেছে, ৮৫ জনের কাছ থেকে এভাবে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। মধ্যমগ্রাম থানার কেস নম্বর 119/24 মামলায় এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। উল্টে থানায় অভিযোগ জানানোর খেসারত দিতে হচ্ছে প্রতারিত মহিলাদের।অভিযুক্তরা প্রত্যেকেই শাসক দল তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা। থানায় অভিযোগ করে কোনো লাভ হবে না বলে হুমকি দিচ্ছে এলাকার মানুষদের। মধ্যমগ্রামের বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের সঙ্গে তাদের ভালো সম্পর্ক আছে বলেও ভয় দেখাচ্ছে এলাকার মহিলাদের। গ্রাম বাসীদের অভিযোগ সামনের লোকসভা ভোটে দলের অনুকূলে জোর জবরদস্তি ভোট করাতে প্রতারকদের উপরেই নির্ভর মন্ত্রী ও তার দলবলের।অভিযুক্তরা মন্ত্রী ঘনিষ্ঠ বলে অভিযোগ জানানোর পরেও মধ্যমগ্রাম থানার পুলিশ কোন পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ বিক্ষোভকারীদের। এই অসাধু চক্রের ফাঁদে পা দিয়ে লক্ষ লক্ষ টাকা ঋণ গ্রস্থ হয়ে সর্বস্বান্ত হয়ে গেছেন শতাধিক পরিবার। তাই আর কোনো উপায় না দেখেই মধ্যমগ্রাম থানার সামনে বিক্ষোভ দেখালো সর্বস্বান্ত হওয়া প্রতারিত মহিলারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments