Tuesday, April 21, 2026
- Advertisement -

ভাটপাড়ায় বিজেপি নেতাকে গুলি করার অভিযোগে গ্রেফতার তৃণমূলের এম কর্মী 

- Advertisement -

ভাটপাড়ায় বিজেপি নেতাকে গুলি করার অভিযোগে গ্রেফতার তৃণমূলের এম কর্মী

আবার খবরের শিরোনামে ভাটপাড়া। এবার অভিযুক্ত তৃণমূল। গত অগস্টে অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডেকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। ভাটপাড়ায় ভরা বাজারে তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। সেই ঘটনায় মূল অভিযুক্তের তালিকায় উঠে আসে মহম্মদ আমিনের নাম। ঘটনার তদন্তভার হাতে নেয় এনআইএ। আমিন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। এর আগেও আমিনকে ধরতে বাড়ি ঘিরে ফেলেন এনআইএ আধিকারিকরা। কিন্তু আমিন বাড়ির পিছনের দরজা দিয়ে পালিয়ে যান। মঙ্গলবার ভোর রাতে আবারও তাঁর বাড়িতে অভিযান চালায় এনআইএ। সোনু ওরফে আমিনের বাড়ি ঘিরে ফেলেন আধিকারিকরা। তাঁর পালানোর আর কোনও অবকাশই ছিল না। বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। তৃণমূলের কোনো শীর্ষ নেতৃত্ব এর সঙ্গে যুক্ত কিনা তা এখনও স্পষ্ট নয়।

আদালতের নির্দেশে ওই কেস NIA হাতে নেবার পরেই তারা ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে

আমিনকে চিহ্নত করে। তারপরে ক্রমাগত আমিন পালিয়ে বেড়াতে থাকে। জানা যাচ্ছে, এর আগেও আমিনকে ২-৩ বার নোটিস পাঠানো হয়েছিল। সেই নোটিসে সাড়া দেননি আমিন। এখন দেখার এই আমিন কার নির্দেশে ওই কাজ করেছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments