ভারতীয় জনতা পার্টির অঞ্চল সন্মেলন অনুষ্টিত হলো মাথাভাঙ্গা-২ ব্লকের ফুলবাড়িতে
নিজস্ব সংবাদ ফুলবাড়ি : আজ ১জানুয়ারি বিজেপির অঞ্চল সন্মেলন অনুষ্ঠিত হল। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয় মাথাভাঙ্গা-২ ব্লকের ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে। সম্মেলনে প্রায় 4000 হাজার লোকের সমাগম হয়। ফুলবাড়ি অঞ্চলের ২৩ টি বুথের জনসাধারণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বিজেপির ৫ নম্বর জেলা পরিষদ মন্ডলের সভাপতি প্রশান্ত বর্মন বলেন, বর্তমান রাজ্য সরকারের যে দুর্নীতি এবং বর্তমান রাজ্যের যুবকদের চাকরি বিক্রি হচ্ছে তার সাথে প্রধানমন্ত্রীর আবাস যোজনা ঘর ও শৌচাগার এই বিভিন্ন বিষয় নিয়েই আজকের সন্মেলন। ফুলবাড়ি অঞ্চলের ২৩ টি বুথ নিয়ে সম্মেলন করা হয় এবং প্রত্যেক কোটি বুথ থেকে প্রায় দেড়শ লোকের সমাগম হয় বলে জানান। রাজ্য সরকারের দুর্নীতি স্বজন-পোষণনীতি এসব থেকে মুক্ত পেতে আজকের এই সম্মেলনে সাড়া মিলেছে।

