Tuesday, April 21, 2026
- Advertisement -

ভারত বিদ্বেষের কারণেই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে কি পদত্যাগ করতে হলো

- Advertisement -

ভারত বিদ্বেষের কারণেই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে কি পদত্যাগ করতে হলো?

আন্তর্জাতিক ডেস্ক :- কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রাডো অবশেষে বাধ্য হয়েই কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন। কিন্তু কেন এই পদত্যাগ? ঘরে ও বাইরে প্রবল চাপের কাছে মাথা নোয়াতে বাধ্য হলেন ট্রাডো।ভারত বিদ্বেষ এবং ‘খলিস্তান প্রেমের’ জন্য দলের অন্দরে ক্রমে কোণঠাসা হয়ে পড়েছিলেন তিনি। শেষমেশ চাপের মুখে গদি ছাড়তে হল তাঁকে। আপাতত, পরবর্তী প্রধানমন্ত্রীর নাম ঘোষণা না হওয়া পর্যন্ত কার্যনির্বাহী প্রধানমন্ত্রী হিসেবে কাজ চালাবেন তিনি।

কানাডার সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার কানাডার শাসকদল ‘লিবারেল পার্টি’র নেতা হিসেবেও পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি। নয় বছরের শাসনকালে তাঁর বিদেশনীতি মূলমন্ত্রই ছিল ভারত-বিদ্বেষ। কানাডার শিখ সম্প্রদায়ের ভোটব্যাঙ্ক হাতে রাখতে খলিস্তানিদের মুক্তহস্তে সাহায্য ও রসদ জুগিয়েছেন ট্রুডো। তাঁর আমলেই কানাডার মাটিতে ফুলেফেঁপে ওঠে নিষিদ্ধ ‘শিখস ফর জাস্টিস’ ও ‘বব্বর খালসা’র মতো খলিস্তানি সন্ত্রাসবাদী সংগঠনগুলি। দেশটির একাধিক শহরে মন্দির ও ভারতীয় কনসুলেটগুলোকে নিশানা করে খলিস্তানিরা। ২০২৫ সালের অক্টোবরে কানাডায় নির্বাচন। এবার যে তাঁর পক্ষে মসনদে ফেরা অত্যন্ত কঠিন, সেটা বুঝতে পেরেছিলেন ট্রুডো। ভারত-বিদ্বেষ এবং ‘খলিস্তান প্রেমের’ জন্য দলের অন্দরে ক্রমে কোণঠাসা হয়ে পড়েছিলেন তিনি। লিবারেল পার্টির অধিকাংশই ভারতের সঙ্গে সুসম্পর্কের পক্ষে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments