মাঝে অনেকমাস রাজনীতি থেকে বিরত ছিলেন কৃষ্ণনগর উওর কেন্দ্রের বিধায়ক মুকুল রায়। আজ, সোমবার ফের তৃণমূল বিধায়ক মুকুল রায় দলীয় ভবনের কার্যালয়ে আসেন এবং সকলকে জানিয়ে দেন যে তিনি বেঁচে আছেন মরে যাননি। তবে কী তাঁর সক্রিয় রাজনীতিতে ফেরার পালা?
পঞ্চায়েত ভোটের দোরগোড়ায় আবারও যেন পুরোনো ফর্মে ফিরে এলেন মুকুল রায়। গত বছর জুলাই মাসে মুকুল রায়ের স্ত্রী মারা যাওয়ায় মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন এবং তাঁর শারীরিক অবস্থাও ভালো না থাকার কারণে অনেক অসংগতি কথা তিনি বলে ফেলেছিলেন। তাই রাজনীতির পথে দীর্ঘদিন দেখা যায়নি তাঁকে। বিভিন্ন দলীয় কর্মসূচিতেও দেখা যায়নি তাঁকে।
তবে আজ তৃনমূল ভবনে এসে তিনি জানিয়েছেন যে তিনি রাজনীতিতে সক্রিয় আছেন। এদিন তিনি দলের কয়েকজন নেতার সঙ্গে বৈঠকও করেছেন এবং ৮ সেপ্টেম্বর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের বুথকর্মী সন্মেলন নেতাজী ইন্ডোরে রয়েছে, সেখানে মুকুল রায়ের থাকার কথাও শোনা যাচ্ছে। তাহলে কী একের পর এক দলের মধ্যে ঘটে চলা দুর্নীতিকান্ডের আঘাতে মলম লাগাতে পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে চলেছে মুকুল রায়কে?

