মহম্মদ ইউনুসের কাছে একগুচ্ছ দাবি তসলিমা নারসিনের
নিউজ ডেস্ক :- উগ্র মৌলবাদীদের আক্রমনে বহুকাল আগের দেশ ছাড়তে হয়েছিল বাংলাদেশের প্রখ্যাত লেখিকা তসলিমা নরসিনকে। এবার নতুন বাংলাদেশ। বৃহস্পতিবার মহম্মদ ইউনিউসের নেত্রীত্বে গঠিত হতে চলেছে নতুন অন্তরবর্তী সরকার। এবার ‘লজ্জা’র লেখিকা তসলিমা জানালেন এক গুচ্ছ দাবি। তসলিমা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘যাঁরাই নতুন সরকার গঠন করুক, আশা করছি তাঁরা এই কাজগুলো করবেন।’
১) ধানমণ্ডি ৩২ নম্বরের শেখ মুজিবর রহমানে বাড়ির মিউজিয়ামটি অবিকল আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে।
২) নির্বাচনে যাতে আওয়ামী লীগকে বাদ না দেওয়া হয়, সেই দাবিও জানিয়েছেন তিবি।
৩) মুজিবের মূর্তির পূননির্মাণের দাবি করেছেন তিনি।
৪) ‘জলের গান’ ব্যান্ডের অন্যতম শিল্পী রাহুল আনন্দের বাড়িতে যেভাবে ভাঙচুর চালানো হয়েছে, তারও প্রতিবাদ জানিয়েছেন তসলিমা। তাঁর দাবি, রাহুলের বাড়িটি আবার অবিকল আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে।
৫) সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। গড়ে দেওয়া হোক ভাঙা মন্দির এবং মূর্তি।
৬) নাস্তিকদের নিরাপত্তা দিতে হবে।
৭) নির্বাচনে মহিলাদের সংরক্ষণ দিতে হবে।
৮) ভারতের সঙ্গে সু সম্পর্ক বজায় রাখতে হবে।

