Tuesday, April 21, 2026
- Advertisement -

মুখ্যমন্ত্রীর জন্মবার্ষিকীর শুভ উপলক্ষে লাইভ ফাউন্ডেশন সোশ্যাল হ্যান্ড এর পক্ষ থেকে দরিদ্র শিশুদের গরম কাপড়, চকলেট এবং মাক্স বিতরণ

- Advertisement -

মিঠুন মন্ডল, জামুড়িয়া / পশ্চিম বর্ধমান:- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম বার্ষিকীর শুভ উপলক্ষ্যে, জামুড়িয়া নন্দী রোডে অবস্থিত লাইফ ফাউন্ডেশন সোশ্যাল হ্যান্ড 103 জন দরিদ্র শিশুকে গরম কাপড়, চকলেট এবং মাস্ক বিতরণের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। এই কর্মসূচি চলাকালে মুখ্যমন্ত্রীর ৬৭তম জন্মদিনের শুভ উপলক্ষে এই বিশেষ দিনটিকে এই সংগঠনের চেয়ারম্যান শেখ সদরউদ্দিন তার সহকর্মীদের নিয়ে কেক কেটে উৎযাপন করেন। এ উপলক্ষে শেখ সদরউদ্দিন বলেন, আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই তীব্র ঠান্ডা থেকে বাঁচতে আজ এই সংস্থার পক্ষ থেকে কিছু দরিদ্র শিশুদের গরম কাপড় বিতরণ করা হয়।

শেখ সদরউদ্দিন বলেন, তার সংগঠন বিগত দিনেও বস্ত্র বিতরণ রক্তদান শিবিরের আয়োজনসহ সব ধরনের সামাজিক কাজ করেছে এবং করে যাবে। সেই সাথে তিনি সবাইকে করোনার সকল নিয়ম মেনে চলার আহ্বান জানান যাতে এই মহামারী ছড়িয়ে পড়া বন্ধ করা যায়। এ সময় প্রধানত শেখ সদরউদ্দিন, শেখ নিহাল , নকুল রুইদাস, সালাউদ্দিন খান, শেখ কলিম, মনসুর আলম, আফতাব আলম, আজাদ হোসেন, শেখ নশিবুল, বাবলু পোদ্দার, পরিমল রুইদাস প্রমুখ উপস্থিত ছিলেন।

মুখ্যমন্ত্রীর জন্মবার্ষিকীর শুভ উপলক্ষে লাইভ ফাউন্ডেশন সোশ্যাল হ্যান্ড এর পক্ষ থেকে দরিদ্র শিশুদের গরম কাপড়, চকলেট এবং মাক্স বিতরণ

More News- ধর্ণা মঞ্চ থেকেই নবম- দ্বাদশ স্তরের মেধাতালিকা ভুক্ত অথচ চাকরি থেকে বঞ্চিত শিক্ষক পদপ্রার্থীগণ রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ার জন্মদিনে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানালো

নিজস্ব প্রতিনিধি :- কোলকাতা গান্ধী মূর্তির পাদদেশে নবম- দ্বাদশ স্তরের মেধাতালিকা ভুক্ত অথচ চাকরি থেকে বঞ্চিত শিক্ষক পদপ্রার্থীদের যে ধর্ণা চলছে, আজ তার ৮০ তম দিনে পরলো। আজ ৫ ই জানুয়ারী। রাজ্যের মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়  জন্মদিন। ধর্ণা মঞ্চ থেকেই নবম- দ্বাদশ স্তরের মেধাতালিকা ভুক্ত অথচ চাকরি থেকে বঞ্চিত শিক্ষক পদপ্রার্থীগণ রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানালেন। ধর্ণা মঞ্চেই কোভিড১৯ বিধি মেনে কেক কেটে মাননীয়া মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করলো চাকরি থেকে বঞ্চিত মো:কামরুজ্জামান বিশ্বাস, সুদীপ মন্ডল, খাইরুল ইসলাম, মহিদুল ইসলাম, রাকিবুর সেখ, সফিজুল হক, কৈলাস লেট, লতারানী আশ, তরুণ কুমার ঘোষ, মজিবর রহমান, সেখ জহিরউদ্দিন, মাসাদুল হক, মিজমাউল সেখ, সুচিত্রা মান্না, সুবোধ হালদার, রাজশ্রী দাস, জয়া খান, মৌলি আহমেদ, অর্পিতা কর্মকার, কাউসার আলী প্রমুখ শিক্ষক- শিক্ষিকা পদপ্রার্থীগণ। Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments