Tuesday, April 21, 2026
- Advertisement -

মূল্য বৃদ্ধি নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে বাংলাদেশ 

- Advertisement -

মূল্য বৃদ্ধি নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে বাংলাদেশ

প্রতিবাদ মিছিল থেকে ইতিমধ্যে আওয়াজ উঠেছে, প্রয়োজনে ইউনিসের অবস্থাও শেখ হাসিনার মতো করা হবে। বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশ ছোঁয়া। প্রতিদিন দাম বাড়ছে। আর সরকার ব্যস্ত শুধু ভারত ও হিন্দু বিরোধিতায়। কিন্তু টান পড়েছে মানুষের পেতে। সরকার চালু করেছে নতুন কর বিধি। আর তাতেই দাম চড়েছে বহু জিনিসের। বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত দুটি নির্দেশ জারি করা হয়েছে। বলা হয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এবং দি এক্সাইজ অ্যান্ড সল্ট (সংশোধন) অধ্যাদেশ ২০২৫। এ ছাড়াও মোবাইল ফোনের সেবার উপর সম্পূরক শুল্ক বৃদ্ধির ফলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের খরচ বাড়বে। আবার পোশাক– আশাকের দামও বাড়তে পারে ভ্যাট বৃদ্ধির কারণে। বাড়তে পারে রেস্তোরাঁয় খাওয়ার খরচও।

চলতি ২০২৪-২৫ অর্থবর্ষের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে বাংলাদেশ সরকার। তাতে দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরেক দফা বেড়ে যেতে পারে সাধারণ মানুষের।এর আগে ১ জানুয়ারি বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধির এনবিআরের প্রস্তাব পাস করা হয়। এর পর আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে তা নির্দেশ আকারে জারি করা হয়। ক্ষোভে পথে নেমেছে প্রতিবাদ মিছিল। প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। এখন দেখার কিভাবে ইউনুস সরকার এই প্রতিবাদকে সামাল দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments