Tuesday, April 21, 2026
- Advertisement -

যুবতীর হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে পালতে গিয়ে ধরা পড়লো চোর 

- Advertisement -

 

যুবতীর হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে পালতে গিয়ে ধরা পড়লো চোর

নিউজ ডেস্ক :- চুরির বিভিন্ন কৌশল। এবার আবার সেই পুরোনো পদ্ধতিতে ছিনতাই। ঘটনাটা ঘটেছে উত্তর পাড়ায়। জানা যাচ্ছে,উত্তরপাড়ার কলেজ মোড়ের সামনে বহুজাতিক সংস্থার বিপনীতে কাজ করেন এক যুবতী। তিনি শোরুম থেকে বেরিয়ে একটা টোটোর জন্য অপেক্ষা করছিলেন। আর সেই ফাঁকে বাড়িতে একটা ফোন করছিলেন। হঠাৎ সেই ফোন কেড়ে নিয়ে ছুট লাগায় এক যুবক। মেয়েটিও পিছন পিছন ‘চোর চোর’ বলে তাকে তারা করে। রোড থেকে একটা গলির ভিতর ঢুকে পড়েন যুবক। সেই সময় স্থানীয় বাসিন্দারা তাঁকে ধরে ফেলে। শুরু হয় গণপ্রহার।

যুবতীর মোবাইল উদ্ধার করা হয়। উত্তম-মধ্যম প্রহারও জোটে যুবকের। পরে উত্তরপাড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাঁকে। মজার কথা হলো ধরা পড়ার পরে তার অদ্ভুত এক ব্যাখ্যা। ধরা পড়ার পর তিনি বলেন, “আসলে রিল বানানো হচ্ছিল। এক বন্ধু আমাকে বলে, মোবাইল ছিনিয়ে ছুট দিতে। প্রথমবার আমি এমন করলাম। আমাকে মারতে দেখে আমার বন্ধু পালিয়ে গিয়েছে।” সত্যিই একেই বলে রীল বানানো!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments