Wednesday, April 22, 2026
- Advertisement -

রবিবারের মধ্যেই রাজ্যে আসছে ১০০ কম্পানি কেন্দ্রীয় বাহিনী 

- Advertisement -

রবিবারের মধ্যেই রাজ্যে আসছে ১০০ কম্পানি কেন্দ্রীয় বাহিনী

স্টাফ রিপোর্টার :- দুর্গাপুজো মিটতেই শুরু হয়েছে উপ-নির্বাচনের প্রস্তুতি। সেটাও মানুষের কাছে গণতন্ত্রের উৎসব।

বাংলার ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী আগামী ১৩ নভেম্বর ভোট হবে সিতাই, মাদারিহাট, তালড্যাংরা মেদিনীপুর, হাড়োয়া এবং নৈহাটি বিধানসভা কেন্দ্রে।

কার্যত প্রত্যেকটি কেন্দ্রেই সুষ্ঠ এবং অবাধ নির্বাচন করাতে মরিয়া নির্বাচন কমিশন। আর তাই কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট করানো হবে বলে সিদ্ধান্ত। সূত্রের খবর, প্রতিটি কেন্দ্রে (West Bengal By Election 2024) গড়ে ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মতো আগামী রবিবার রবিবার সন্ধ্যের মধ্যেই রাজ্যে এসে পৌঁছবে শতাধিক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে।

জানা যাচ্ছে, সোমবার থেকেই বিভিন্ন স্পর্শকাতর এলাকায় এই বাহিনীকে পাঠানো হবে বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত যা প্ল্যান, সোমবার থেকে স্থানীয় পুলিশ প্রশাসনকে সামনে রেখে এড়িয়া ডোমিনেশনের কাজ শুরু করবে কেন্দ্রীয় বাহিনী। লোকসভা বা বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের (West Bengal By Election 2024) ক্ষেত্রে যে পরিধিকে ব্যবহার করা হয় এই ক্ষেত্রেও সেই একই পরিধিকে কাজে লাগাতে চলেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর এবং নির্বাচন কমিশন। অন্যদিকে সংশ্লিষ্ট এই ছয় বিধানসভা ক্ষেত্রের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিদিনের রিপোর্ট পাঠানো শুরু হয়ে গিয়েছে নির্বাচন কমিশনের কার্যালয়ে। এখন দেখার বিষয়, রাজ্যের এই ছয় বিধানসভা উপনির্বাচনকে নির্বাচন কমিশন কতটা সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে সক্ষম হয়। পুরো প্রক্রিয়ার উপর রাখছে জাতীয় নির্বাচন কমিশনকে। বাংলার ভোট ঘিরে বারবার প্রশ্নের মুখে পড়তে হয় আধিকারিকদের। এবার যাতে তা না হয় সেজন্য একেবারে কোমর বেঁধে নামছেন আধিকারিকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments