Wednesday, April 22, 2026
- Advertisement -

রেলের বেরিকেট ভেঙে গাছে ধাক্কা বেপরোয়া লরির এলাকায় চাঞ্চল্য

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : রেলের বেরিকেট ভেঙে গাছে ধাক্কা বেপরোয়া লরির এলাকায় চাঞ্চল্য ।

 

রেলের ব্যারিকেট ভেঙে সজোরে গাছে ধাক্কা মেরে খাদে পড়লো একটি বেপরোয়া লরি । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় । শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পাত্রসায়ের থানার বোড়লবান্দী এলাকায় ।

 

স্থানীয় সূত্র জানতে পারা যায় , পাত্রসায়রের দিক থেকে সোনামুখীর দিকে আসছিল একটি লরি তখন বোড়লবান্দী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি রেলের ব্যারিকেট ভেঙে একটি গাছে ধাক্কা মারে এবং খাদে পড়ে যায় । এই ঘটনায় লরির একাংশ ক্ষতিগ্রস্ত হয় । লরিটিতে অত্যাধিক গতি থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানাচ্ছেন রেলের গেট ম্যান । পাশাপাশি বেশ কিছুটা রেলের ব্যারিকেট ভেঙে গুঁড়িয়ে যায় । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় । ঘটনার পরেই বেপাত্তা লরির চালক ও খালাসি যদিও এই ঘটনায় হতাহতের কোন খবর নেই । তবে এই ঘটনায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে ।

 

রেলের গেটম্যান মঙ্গল সূত্রধর জানান , অত্যাধিক গতি থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে তবে লরির চালক ও খালাসিকে ধরা সম্ভব হয়নি । ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments