Saturday, April 18, 2026
- Advertisement -

শতাব্দী প্রাচীন নদীয়ার শান্তিপুরের সপ্তম দল তিথিকে কেন্দ্র করে বাবলা অদ্বৈত পাঠ মন্দিরে চলছে বাবলার দোল উৎসব

- Advertisement -

শতাব্দী প্রাচীন নদীয়ার শান্তিপুরের সপ্তম দল তিথিকে কেন্দ্র করে বাবলা অদ্বৈত পাঠ মন্দিরে চলছে বাবলার দোল উৎসব

মাধব দেবনাথ, নদীয়া :- শান্তিপুর আর বৈষ্ণব ধর্ম একে অপরের পরিপূরক। সেরকমই নদীয়ার শান্তিপুরে সপ্তম দল উৎসব উপলক্ষে চলছে অদ্বৈত আচার্যের পূজা পাঠ এবং আবির খেলা। এই উৎসব সম্পর্কে অদ্বৈত আচার্যের বংশধর তথা শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান, শান্তিপুরের দোল উৎসব বহু প্রাচীন প্রথম দল থেকে শুরু করে 12 দল পর্যন্ত বিভিন্ন রকম অনুষ্ঠান চলে। শান্তিপুর জুড়ে সেরকমই বাবলার দোল সপ্তম দোলে অনুষ্ঠিত হয়। আর তাতেই বহু ভক্তর সমাগম ঘটে বাবলা অদ্বৈত পাঠ মন্দির প্রাঙ্গণে, আর এই উৎসবকে কেন্দ্র করে বসে মেলা। আজকের দিনে অদ্বৈত আচার্যের বিগ্রহ নিয়ে আসা হয় ভক্তদের সম্মুখে। দোল মঞ্চে বসানো হয় বিগ্রহ, আর সেখানেই হাজার হাজার পূর্নার্থী অদ্বৈত আচার্যের চরন তলে আবির দিয়ে আবির খেলায় মেতে ওঠেন। এই উৎসবকে কেন্দ্র করে ভক্তবিন্দুর জন্য করা হয় বিশেষ প্রসাদের ব্যবস্থা। যদিও দূর দুরান্ত থেকে মানুষজন চলে আসেন এই দোল উৎসবের সাধ উপভোগ করতে। এই উৎসবকে কেন্দ্র করে শান্তিপুর থানার পুলিশ প্রশাসনের তরফ থেকে নজরদারি চালানো হচ্ছে মেলা প্রাঙ্গণে। তবে এবছর কয়েক লক্ষ মানুষের সমাগম হয় এই দোল উৎসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments