Wednesday, April 29, 2026
- Advertisement -

শ্রমিকের বাড়ি থেকে উদ্ধার টাকা

- Advertisement -

মালদাঃ- শ্রমিকের বাড়ি থেকে উদ্ধার টাকা মালদহের কালিয়াচক থানার নারায়ণপুর এলাকায় শ্রমিকের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৩৭ লাখ টাকা।কি ভাবে এলো এতো টাকা। STF সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার গঙ্গা নারায়ণপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় রাজ্য পুলিশের STF টিম সেই বাড়ি থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ অর্থ। এই বাড়ির মালিক ভিন্ন রাজ্যে কাজ করতে গিয়েছিল৷

যদিও বেশ কয়েক মাস আগে মাদক সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ৷ এই টাকা সেই ব্যক্তির বলেই অনুমান পুলিশের৷ ফলে এই বিপুল পরিমাণ অর্থের সঙ্গে সরাসরি যোগ রয়েছে মাদক কারবারের যোগ রয়েছে বলেও প্রাথমিক অনুমান পুলিশের৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
আরও জানা গিয়েছে, কয় এক মাস আগে কালিয়াচক থানার মজোমপুর থেকে হেরোইন সহ রয়েল শেখ নামে এক যুবককে গ্রেফতার করে CID, STF সূত্রে খবর, এই বিপুল পরিমাণ অর্থ রয়েল শেখের। রয়েল শেখের স্ত্রী ফতেমা বিবিকে এই মামলায় মূল অভিযুক্ত করে ঘটনার খতিয়ে দেখছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments