Wednesday, April 29, 2026
- Advertisement -

সিনেমার প্রভাব হয়তো একেই বলে 

- Advertisement -

 

সিনেমার প্রভাব একেই বলে

বিনোদন ডেস্ক :- বিভিন্ন হিন্দি ছবির প্রভাবে মানুষ কত কিছুই না করে। এবার ‘অ্যানিম্যাল’ ছবির প্রভাবে নব দম্পতি। মেশিনগান লাগানো গাড়ি নিয়ে বিবাহ আসরে বর-কনের এন্ট্রি! মেশিনগানের দু’পাশ দিয়ে বেরচ্ছে ধোঁয়া। সব থেকে বড় কথা মেশিনগানটি অবিকল ‘অ্যানিম্যাল’ ছবিতে ব্যবহার হওয়া আগ্নেয়াস্ত্রের মতো। ওই মেশিনগানটিই সিনেমায় অ্যাকশনের সময় ব্যবহার করেছিলেন নায়ক রণবীর কাপুর। বিয়ের আসরে অবিকল সেই মেশিনগান নিয়ে আসায় জোর চর্চা হয়েছে। তবে মেশিনগানটি আসল নয়। বিয়ের এন্ট্রি উপলক্ষে নিখুঁত করে বানানো। সেই গাড়ি সকলের চক্ষু চরকগাছ।

দিন কয়েক আগে @saini5019 নামে একটি ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ওই ভিডিওটি পোস্ট করা হয়। এক ভারতীয় নবদম্পতি ওই ছবির বড় ভক্ত। সেই হিসেবেই তাঁরা ওই রেপ্লিকা তৈরি করেন। ভিডিওয় দেখা যাচ্ছে রেপ্লিকার দুই পাশে বর-কনে দাঁড়িয়ে। তাঁদের এন্ট্রির সময় ‘অর্জুন ভাইলি’ গানটিও বাজতে শোনা যায়। ২০২৩ সালে রণবীর কাপুরের এই সিনেমাটি রিলিজ করে। ব্লকবাস্টার এই ছবি বলিউডে বিপুল টাকার ব্যবসা করেছে। ওই সিনেমায় ৫০০ কেজি ওজনের মেশিনগানটি ব্যবহার করা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করার পরেই তুমুল হইচই পড়ে যায়। ঝড়ের গতিতে সেই ভিডিও শেয়ার হতে থাকে। এখন অবধি ভিডিওটি ২৪ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments