Wednesday, April 29, 2026
- Advertisement -

সোনামুখীতে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালিত হলো শিক্ষক দিবস ।

- Advertisement -

সঞ্জীব মল্লিক , বাঁকুড়া : সোমবার ৫ সেপ্টেম্বর গোটা দেশজুড়ে পালিত হচ্ছে শিক্ষক দিবস । মূলত ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণের জন্মদিন প্রতি বছর শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে থাকে । সোমবার সোনামুখী পৌরশহরে সোনামুখী ব্লক ও সোনামুখী শহর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে শিক্ষক দিবস পালিত হলো ।

সোনামুখী ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই শিক্ষক দিবসের আয়োজন করা হয়েছিল । যেখানে প্রাক্তন এবং বর্তমান শিক্ষকদের সংবর্ধনা জানানো হয় । শিক্ষক হলেন সমাজ তৈরি করার কারিগর এবং সমাজ তৈরীর সেই কারিগররা সংবর্ধিত হতে পেরে দারুন খুশি । এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনামুখী ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মন্দিরা ব্যানার্জি , সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি , সোনামুখী ব্লক তৃণমূল সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় , সোনামুখীর তৃণমূল নেতা প্রবাল মুখার্জি , বুবাই ব্যানার্জি , সোনামুখীর তৃণমূল নেত্রী ঝিলিক দত্ত , নিশার আনসারী , সোনামুখী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তপনজ্যোতি চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা । তৃণমূল কংগ্রেস সর্বস্তরের মানুষের পাশে থেকে মানুষকে সম্মান করে তা আরো একবার আজকের দিনে প্রমাণিত হলো ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments