Tuesday, April 21, 2026
- Advertisement -

হাসিনা বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত তিন যুবক ব্যাংক ডাকাতি করতে গিয়ে ধরা পরে 

- Advertisement -

 

হাসিনা বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত তিন যুবক ব্যাংক ডাকাতি করতে গিয়ে ধরা পরে

একেই বলে ভাগ্যের পরিহাস। যাদের কাজে লাগিয়ে বাংলাদেশের বিএনপি শেখ হাসিনাকে তাড়ালো, তারাই এখন ঢাকায় ব্যাঙ্ক ডাকাতি করে বেড়াচ্ছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চুনকটিয়া রুপালি ব্যাঙ্কে ডাকাতি হয়। দুপুর ২টো নাগাদ ডাকাত দল ঢোকে। বন্দুক দেখিয়ে টাকা হাতিয়ে নেয় তারা। এদিকে, ডাকাতির বিষয়টি জানাজানি হতেই এলাকায় মাইকিং করা শুরু হয়। পুলিশ ও র‌্যাব ব্যাঙ্কের শাখা ঘিরে ফেলে। পুলিশের সন্দেহ তাদের হাতের আগ্নেয়াস্ত্র এসেছিলো হাসিনা বিরোধী আন্দোলনের সময়।

ডাকাতের খবর পেতেই চারপাশ ঘিরে ধরে র‍্যাব-পুলিশ। দুষ্কৃতীদের সঙ্গে সংঘর্ষও হয় পুলিশের। শেষ আপডেট অনুযায়ী, পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। ধৃতরা ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, দুপুর ২টো নাগাদ কয়েকজন ডাকাত ব্রাঞ্চের ভিতর প্রবেশ করে। সেই সময় ব্যাঙ্কে ১০ থেকে ১২ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। ভিতরে ছিলেন ১২-১৪ জন গ্রাহকও। সকলকে বন্দি বানিয়েও অনেকটা সিনেমার স্টাইলে শুরু করে ডাকাতি। কিন্তু ব্রাঞ্চ ম্যানেজারের বুদ্ধির জন্য শেষ পর্যন্ত সকলেই গ্রেফতার হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments