Wednesday, April 29, 2026
- Advertisement -

হাসিনা সরকারের পতন – হাসিনা সম্ভবত ভারতে 

- Advertisement -

হাসিনা সরকারের পতন – হাসিনা সম্ভবত ভারতে

নিউজ ডেস্ক ব্যুরো:- সকালেই ধারণা করা গিয়েছিলে শেখ হাসিনার পতন শুধু সময়ের অপেক্ষা। এই মুহূর্তে সূত্রের খবর শেখ হাসিনা ভারতের আশ্রয়ে এসেছে। এই মুহূর্তে তিনি আগরতলায় BSF এর কঠোর নিরাপত্তায়। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন বঙ্গবন্ধু-কন্যা। বাংলাদেশ এখন তোলপাড়। এই আবহে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল ভারত-বাংলাদেশ সীমান্ত। পূর্বাঞ্চলের সীমান্তকে সতর্ক করা হয়েছে। কলকাতা থেকে এডিজি ইস্টার্ন কমান্ড বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ সীমান্তে। হাই অ্য়ালার্ট জারি করা হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তে। কলকাতায় এসে পৌঁছেছেন বিএসএফের ডিজি। শেখ হাসিনা এবং তাঁর পরিজনরা ভারতে প্রবেশের পর যাতে কোনও সমস্যায় না পড়েন সেইদিকে কড়া নজর রেখেছে ভারতীয় সেনা বাহিনী।

সেনাবাহিনী যাবতীয় সহযোগিতা করবে বিএসএফকে। আগরতলায় শেখ হাসিনা আসার পর আধা সামরিক বাহিনী ও সামরিক বাহিনী সর্বতোভাবে তৈরি থাকবে বলেই খবর। গণভবনের দখল নিয়ে নিয়েছে আন্দোলনকারীরা। বাংলাদেশের এই টালমাটাল অবস্থা। সরকারের পতনের কথা সেনা প্রধান জানিয়েছেন। তবে কাদের নিয়ে এই অন্তবর্তীকালীন সরকার গঠন করা হবে, সেই বিষযে বিস্তারিত জানাননি বাংলাদেশি সেনাবাহিনীর প্রধান, জেনারেল ওয়াকার- উজ- জামান। তিনি জানিয়েছেন, বঙ্গবভনে গিয়ে আরও আলোচনা করে তা ঠিক করা হবে বলে জানিয়েছেন তিনি। আন্দোলকারী ছাত্রদের তিনি শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। শুরু হতে চলেছে বাংলাদেশের নতুন অধ্যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments