Tuesday, April 21, 2026
- Advertisement -

হুগলির জেলা ম্যাজিস্ট্রেটের দফতরে কর্মী নিয়োগ 

- Advertisement -

 

হুগলির জেলা ম্যাজিস্ট্রেটের দফতরে কর্মী নিয়োগ

হুগলী জেলায় যারা চাকরির জন্য খোঁজ খবর নিচ্ছেন, তাদের জন্য সুখবর। হুগলির জেলা ম্যাজিস্ট্রেটের দফতরে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তিতে সে কথা জানানো হয়েছে। নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। ওই দফতরে এমডিএম (মিড ডে মিল) কো-অর্ডিনেটর এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট নেওয়া হবে। মোট শূন্যপদ রয়েছে দু’টি। উভয় পদে চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। এমডিএম কো-অর্ডিনেটর পদে বেতন মিলবে ১৮ হাজার টাকা। অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পদে বেতন দেওয়া হবে প্রতি মাসে ১১ হাজার টাকা। তবে, উভয় পদে আবেদনের জন্য অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে। আবেদনকারীদের বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। আপনার কাজে লাগতে পারে।

 

ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। ৫ ফেব্রুয়ারি বেলা ১১টার মধ্যে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় পৌঁছে যেতে হবে আগ্রহীদের। হুগলির প্রশাসনিক ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকে আপনি বিস্তারিক খবর পাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments