নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া :
সূত্র মারফত জানতে পারা যায় , সোনামুখী পৌর শহরের কৃষ্ণবাজার এলাকার চন্দন ধীবর কাজের সন্ধানে চেন্নাই পাড়ি দিয়েছিলেন সেখানেই কাজ না পেয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি ঘুরতে থাকেন রাস্তায় রাস্তায় । তখন চেন্নাইয়ের আমবাগাম মানসিক স্বাস্থ্য কেন্দ্র তাকে নিয়ে গিয়ে সুস্থ করার চেষ্টা করেন । পরে শ্রাদ্ধা ফাউন্ডেশন মুম্বাই কার্জাট নামে মুম্বাইয়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থা তাদের কাছে থেকে চন্দন ধীবরকে নিয়ে আসেন এবং ভরত ভাটওয়ানি তার চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলেন ।
পরে তার নাম পরিচয় ও ঠিকানা জানার জেনে শ্রাদ্ধা ফাউন্ডেশন মুম্বাই কার্জাট এর পশ্চিমবঙ্গের সমাজসেবী সমর বসাকের সহযোগিতায় তাকে বাড়ির সদস্যদের হাতে তুলে দেওয়া হল । পরিবারের সদস্যরা দীর্ঘ চৌদ্দ বছর পর চন্দন ধীবরকে ফিরে পেয়ে উল্লোষিত । পাশাপাশি এলাকার সাধারণ মানুষরাও আনন্দে আত্মহারা । তাদের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন চন্দন ধীবরের পরিবার ও এলাকার সকল সাধারণ মানুষ । বর্তমানে তার বয়স 43 বছর ।

