Tuesday, April 21, 2026
- Advertisement -

২ নম্বর ব্লকে বিভিন্ন জায়গায় সপ্তম বারের দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করলেন সভাপতি ও পর্যবেক্ষক ও অন্যান্য আধিকারিকগণ

- Advertisement -

বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার: দক্ষিণ ২৪ পরগনা জেলার দুয়ারে সরকারের ক্যাম্প গুলিতে এখনো ভালো সাড়া পাওয়া যাচ্ছে। বৃহ: প্রতিবার ডায়মন্ড হারবার ২নম্বর ব্লকের মাথুর,নূরপুর, পাতরা, কামারপল, খার্দ সরিষা গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হয় এই ক্যাম্প।সরিষা, কামার পোল ও মাথুর গ্রাম পঞ্চায়েতে এই ক্যাম্পে পরিষেবা নিতে মানুষের উৎসাহ ছিল বেশ নজরকাড়া। স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভান্ডার ,রেশন কার্ড এর সাথে জাতিগত শংসা পত্র এর জন্য মানুষ ভিড় জমায়। আজকের দুয়ারে সরকারের বিভিন্ন ক্যাম্পে পরিদর্শন করলেন ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক সামীম আহমেদ মোল্লা, ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লক সভাপতি অরুমোয় গায়েন, ডায়মন্ড হারবার ১নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি গৌতম অধিকারী,১নম্বর ব্লক পুর্ত কর্মাধ্যক্ষ সন্দীপ সরকার,শ্রমিক সংগঠনের সভাপতি হাসিবুল মোল্লা,কামার অঞ্চল প্রধান মইদুল ইসলাম সহ অঞ্চল, ব্লক ও পঞ্চায়েতের আধিকারিক গণ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments