Wednesday, April 29, 2026
- Advertisement -

৩০৫ তম বর্ষে পদার্পন করলো নবদ্বীপের শ্রীশ্রী বড় শ্যামামাতা পূজা।

- Advertisement -

 

৩০৫ তম বর্ষে পদার্পন করলো নবদ্বীপের শ্রীশ্রী বড় শ্যামামাতা পূজা

গোপাল বিশ্বাস -ঃ-নদীয়া-ঃ

আসন্ন রাসযাত্রা উপলক্ষ্যে চৈতন্য ভূমি নবদ্বীপ ধামে গৌড়ীয় বৈষ্ণব সমাজের ভক্তবৃন্দগ্ন যেমন শ্রী শ্রী শ্রীকৃষ্ণের রাসলীলার উৎসব পালন করে থাকে, পাশাপাশি শৈব ধর্মালম্বী মানুষেরাও শিবশক্তি ও মাকালির পূজাও করেন।

নবদ্বীপ রাস উৎসবে পুজিত দেব- দেবীর মধ্যে অন্য তম প্রাচীন পিজো তেঘরী পাড়ায় প্রতিষ্ঠিত বহু দিনের পুরনো পূজা শ্রী শ্রী বড় শ্যামা মাতা পূজা।
এবছর যা ৩০৫ তম বর্ষে পদার্পন করলো।

এই শ্যামা মাতা পূজা প্রথমে পারিবারিকভাবে পূজিত হলেও পরবর্তীকালে ওই পরিবারের পক্ষ থেকে একটি ট্রাস্ট গঠন করে তাদের হাতে তুলে দেওয়া হয় এই পুজার দায়িত্ব এবং ওই পরিবারের সদস্যের রাখা হয় ট্রাস্টি বোর্ডে।
বর্তমানে এই বড় শ্যামা মাতা পূজা পরিচালিত হয় সেই বোর্ডের মাধ্যমে।
অতীতে এই পূজায় যেমন রীতি নীতি ছিল
মায়ের পূজায় বলি হত ,কিন্তু বেশ কয়েক বছর হল বলি প্রথা বন্ধ করা হয়েছে।
এছাড়া বাকি সব কিছু আগের নিয়ম মেনেই পূজিত হন এই বড় শামামাতা ।

এক কথায় বর শ্যামা মাতা নবদ্বীপ বাসীর আবেগ, শুধু নবদ্বীপ বাসী নয় এই বড় শ্যামা মাতার দর্শন ও পুজো দিতে বহু দুর দুরান্ত থেকে সাধারণ মানুষ ছুটে আসেন।

জানা যায় বিগত দু বছর অতিমারি করোনা র জন্য মায়ের পূজা অনুষ্ঠিত হলেও সাধারন মানুষের অংশ গ্রহন করতে পারেননি।
কিন্তু এবছর পরিস্থিতি স্বাভাবিকতার কারনে সমস্ত মানুষের জন্য মন্দিরের দ্বার খোলা থাকছে। সেই কারনে উদ্যোক্তারা মনে করছেন এবছর প্রচুর মানুষের সমাগম ঘটবে শ্রীশ্রী বড় শ্যামা মাতা পূজা প্রাঙ্গনে।

এবিষয়ে পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয় প্রতি বছর যেমন পূজা মন্ডপে পুলিশ প্রশাসনের সঙ্গে নিজেদের স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে সুষ্ঠ ভাবে পূজা পরিচালনা করা হয় এবছর ঠিক সেভাবেই সব কিছু করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments