Wednesday, April 22, 2026
- Advertisement -

৫ ঘন্টার চেষ্টায় উদ্ধার করা হলো এক হাতি শাবককে

- Advertisement -

 

৫ ঘন্টার চেষ্টায় উদ্ধার করা হলো এক হাতি শাবককে

বনদপ্তরের কর্মীর সত্যিই জঙ্গলকে ভালোবাসেন , ভালোবাসেন জঙ্গলের প্রাণীকুলকে। তাই অনেক সময় জীবনের ঝুঁকি নিয়েও তারা এগিয়ে যায় বন্যপ্রাণী উদ্ধার করতে। তেমনই একটা ঘটনা ঘটেছে মঙ্গলবার উত্তরবঙ্গে। একেবারে প্রাণ হাতে করে ঝাঁপিয়ে পড়লেন বন কর্মীরা। সূত্রের খবর, মঙ্গলবার বেলা ১০ টা নাগাদ দার্জিলিং ওয়াইল্ড লাইফ ডিভিশনের অধীনে থাকা মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি নর্থ রেঞ্জ এলাকায় টিম নিয়ে জঙ্গল টহলদারিতে বেরিয়ে ছিলেন রেঞ্জ অফিসার রাজকুমার লায়েক। আচমকাই তিনি শুনতে পান অদ্ভুত স্বরে হাতি ডাকছে। তাতেই তিনি বুঝে যান কোনও হাতি বিপদে পড়েছে।

জঙ্গলকে তারা নিজের হাতের তালুর মতো চেনেন। ফলে দিক ঠিক রেখে সবাই মিলে এগিয়ে যায়। অনেকটা পথ হাঁটবার পর তাঁরা গিয়ে দেখেন একটি হাতির ছানা দু’টি গাছের মাঝে আটকে গিয়েছে। ওই অবস্থাতেই চিৎকার করছে। দেখা যায় কিছুটা দূরে জঙ্গলের ভিতর দাঁড়িয়ে আছে বুনো হাতির দল। বনকর্মীরা ছানাটিকে উদ্ধার করতে গেলে বেগ পেতে হয়। তেড়ে আসে মা হাতি। যদিও তাকে পাশ কাটিয়েই চলে উদ্ধার কাজ। প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় হাতিটিকে উদ্ধার করা সম্ভব হয়। আনন্দে আপ্লুত সকলে। শিশু হাতি ফিরে গেছে তার মায়ের কাছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments