Monday, April 20, 2026
- Advertisement -

আজকের আবহাওয়ার পূর্বাভাস

- Advertisement -

 

আবহাওয়ার পূর্বাভাস :- বাঙালির পুজো এক রকম শেষ। মন খুবই খারাপ। আজ দশমী। অনেক প্রতিমা আজ মানুষের চোখের জলের সঙ্গে বিসর্জন হয়ে যাবে। গঙ্গার ঘাটে ঘাটে প্রস্তুতি শেষ হয়েছে। এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তর ফোরকাস্ট প্রকাশ করেছে।

আবহাওয়া দপ্তর একটা সু খবর দিয়েছে যে আজ ও কাল কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও খুব স্বল্প সময়ের জন্য বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রবিবারও একই রকম থাকবে আবহাওয়া। লক্ষ্মীপুজোর আগে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের হুগলি , উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও কম-বেশি বৃষ্টি চলবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে। তবে হালকা বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস জানাচ্ছে, কয়েক মুহূর্তের জন্য কোনো কোনো অঞ্চলে সামান্য বৃষ্টি হতে পারে। শনিবার আংশিক মেঘলা থাকতে পারে কলকাতা সহ সংলগ্ন এলাকার আকাশ।

অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal Weather) দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিকে আগামী কয়েক দিন এমনই থাকবে আবহাওয়া। অধিকাংশ জেলাতেই হালকা বৃষ্টি হবে। স্বল্প সময়ের জন্য ভারী বৃষ্টিও হতে পারে কোথাও কোথাও। তবে সামগ্রিকভাবে সেভাবে মুসল ধারায় বৃষ্টি হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments