Monday, April 20, 2026
- Advertisement -

পুজোতে প্রকাশ পাওয়া ৩টে বাংলা ছবি কেমন ব্যবসা করলো?

- Advertisement -

 

পুজোতে প্রকাশ পাওয়া ৩টে বাংলা ছবি কেমন ব্যবসা করলো?

স্টাফ রিপোর্টার :- টলিপাড়া পুজোতে প্রকাশিত তিন ছবির ব্যবসার দিকে তাকিয়েছিল। এর উপর অনেকটা নির্ভর করে বাংলা ছবির ভবিষ্যৎ। সেই তিনটি ছবি হলো – বহুরূপী, টেক্কা এবং শাস্ত্রী। এই ৩টি ছবিই গত ৮ অক্টোবর বক্স অফিসে মুক্তি পেয়েছে। টেক্কা ছবিটির পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। অভিনয়ে আছেন দেব, স্বস্তিকা মুখোপাধ্যায় এবং রুক্মিণী মৈত্র। দুর্দান্ত টুইস্টে ভরা ছবিটি দারুণ নজর কেড়েছে দর্শকদের। অন্যদিকে বহুরূপী ছবিটি পরিচালনা করেছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, প্রমুখ। এখানে উঠে এসেছে ব্যাঙ্ক ডাকাতির গল্প তাও বাস্তব ঘটনা অবলম্বনে। শাস্ত্রী ছবিটির পরিচালনা করেছেন পথিকৃৎ বসু। অভিনয়ে আছেন মিঠুন চক্রবর্তী, সোহম চক্রবর্তী, দেবশ্রী রায়। এখানে বিজ্ঞান বনাম কুসংস্কারের লড়াই দেখানো হয়েছে। সমস্ত ছবিটা কাহিনী বেশ জমজমাট ও রহস্যময়।

প্রশ্ন, পুজোতে তারা কে কেমন ব্যবসা করলো? টলি পাড়া সূত্রের খবর, প্রথম তিন দিনের পর বহুরূপী ছবিটি ২ কোটি টাকার বেশি আয় করেছে। পুজোয় মুক্তি পাওয়া ৩ বাংলা ছবির মধ্যে এগিয়ে আছে উইন্ডোজ প্রোডাকশন হাউজের এই ছবিটি। তারপর আগে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত টেক্কা। দেবের ছবিটি ৩ দিনে বক্স অফিসে ১ কোটি ৫০ লাখ টাকা আয় করেছে। আর এই কথা খোদ দেব জানিয়েছেন। অন্যদিকে শাস্ত্রী ছবিটি বেশ অনেকটাই পিছিয়ে আছে। এটা বক্স অফিসে মাত্র ২৫ লাখ টাকা আয় করেছে। দেব এদিন টেক্কা ছবিটির একটি পোস্টার পোস্ট করে লেখেন, ‘এটা একটা ব্লকবাস্টার অস্টোনি ছিল ৭০ টির বেশী হাউজফুল শো সহ।’ বাংলা সিনেমা আবার ফিরে আসছে তার প্রাচীন ঐতিহ্য নিয়ে – এটা খুবই স্বস্তির খবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments