Sunday, April 19, 2026
- Advertisement -

মণিপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 

- Advertisement -

মণিপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মনিপুষ্পক খাঁ, নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরে উত্তপ্ত মণিপুর সে ঘটনা জানতে বাকি নেই দেশবাসীর। ভারতের বিরোধী দলগুলি বিশেষ করে কংগ্ৰেস , তৃণমূল কংগ্রেসের মতো দল বারংবার অভিযোগ করতো মোদী কেন মণিপুর যাচ্ছেন না! এবার জানা যাচ্ছে মণিপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অশান্তি শুরুর প্রায় আড়াই বছর বাদে সেখানে যাবেন মোদি৷

জানা গেছে, আগামী 13 সেপ্টেম্বর মিজোরাম হয়ে মণিপুরে যেতে পারেন প্রধানমন্ত্রী ৷ তবে সফরের পূর্ণাঙ্গ সূচি এখনও প্রকাশ্যে আসেনি ৷ মিজোরামের বৈরবি থেকে সৈরং পর্যন্ত রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৷ দিল্লি থেকে মিজোরাম এসে সরকারি কর্মসূচিতে অংশ নিয়ে আকাশপথে মণিপুর পৌঁছবেন মোদী এমনই জানা যাচ্ছে।

2023 সালের মে মাসে শুরু হওয়া সংঘর্ষের পর থেকে এটাই প্রধানমন্ত্রীর প্রথম মণিপুর সফর হতে চলেছে।

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি থেকে শুরু করে বিরোধী নেতা-নেত্রীরা বারবার মণিপুর গিয়েছেন ৷ সংঘর্ষ বন্ধের বার্তা দিয়েছেন ৷ সব হারানো পরিবারের সঙ্গে কথা বলেছেন ৷ গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ৷ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন ৷ কিন্তু প্রধানমন্ত্রী মোদি যাননি, তা নিয়েই সমালচনার ঝড় উঠেছিল রাজনৈতিক মহলে । এবার সেই মণিপুরেই প্রধানমন্ত্রী যাচ্ছেন। মণিপুর থেকে প্রধানমন্ত্রী কী বার্তা দেন তার দিকে তাকিয়ে গোটা দেশ।

উল্লেখ্য, 2023 সালের মে মাস থেকে কুকি ও মেইতেই এই দুটি জনজাতির সংঘর্ষের জেরে মণিপুরে সংঘাতের সৃষ্টি হয়েছে ৷ দু’বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা অশান্তির জেরে বহু মানুষের প্রাণ গিয়েছে মণিপুরে৷ সংঘর্ষ থামাতে প্রাণ গিয়েছে নিরাপত্তা বাহিনীর জওয়ানদেরও ৷ নারী নির্যাতনের খবরেও শিরোনামে এসেছে এই রাজ্যে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় নিয়ে পদত্যাগ করেছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ৷ আপাতত রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে মণিপুরে ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments