Wednesday, April 29, 2026
- Advertisement -

ভোটের মুখে বড় ঘোষণা ২০০৯ সালের বকেয়া ডিএ মিলবে মার্চ থেকেই

- Advertisement -

ভোটের মুখে বড় ঘোষণা ২০০৯ সালের বকেয়া ডিএ মিলবে মার্চ থেকেই

অনন্যা ব্যানার্জী, কলকাতা: রাজ্য বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার ঠিক প্রাক-মুহূর্তে সরকারি কর্মচারীদের মুখে হাসি ফোটালেন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিনের আইনি লড়াই আর বকেয়া পাওনা নিয়ে অনিশ্চয়তার অবসান ঘটিয়ে সরকার ঘোষণা করেছে যে, ২০০৯ সালের রোপার (ROPA 2009) আওতায় থাকা বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী মার্চ মাস থেকেই। সুপ্রিম কোর্টের নির্দেশের ওপর ভিত্তি করে রাজ্য সরকার এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে, যা রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মী, শিক্ষক এবং পেনশনভোগীদের জন্য এক বিশাল স্বস্তির খবর।

অর্থনৈতিক টানাটানির মাঝেও ভোটের আগে সরকারের এই ‘উপহার’ প্রশাসনিক মহলে নতুন সমীকরণ তৈরি করছে।সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের ওপর ভিত্তি করেই রাজ্য অর্থ দপ্তর এই বিজ্ঞপ্তি জারি করেছে। নির্দেশ অনুযায়ী, ২০০৯ সালের রোপার বকেয়া ডিএ-র প্রথম কিস্তি অর্থাৎ মোট বকেয়ার ২৫ শতাংশ আগামী ৩১শে মার্চ, ২০২৬-এর মধ্যে মিটিয়ে দিতে হবে। এরপর বাকি অবশিষ্ট অংশ আগামী ১৫ই মে, ২০২৬-এর মধ্যে কর্মীদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ঘোষণার ফলে উপকৃত হবেন লক্ষ লক্ষ মানুষ। যার মধ্যে রয়েছেন–

রাজ্য সরকারি স্থায়ী কর্মচারী ও পেনশনভোগীরা।

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ও কলেজের শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা। পঞ্চায়েত, পুরসভা এবং অন্যান্য অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীরা।

নির্বাচন কমিশনের চূড়ান্ত নির্ঘণ্ট ঘোষণার ঠিক কয়েক মুহূর্ত আগে মুখ্যমন্ত্রীর এই ‘মাস্টারস্ট্রোক’ রাজনৈতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। একদিকে যখন ডিএ নিয়ে লাগাতার আন্দোলন চলছিল, ঠিক তখনই এই বকেয়া মেটানোর ঘোষণা সরকারি কর্মীদের ক্ষোভ প্রশমনে কতটা কার্যকর হয়, সেটাই এখন দেখার। পাশাপাশি, হিন্দু পুরোহিত ও ইমামদের মাসিক সাম্মানিক ৫০০ টাকা বৃদ্ধির ঘোষণাও একই দিনে করা হয়েছে।

আর্থিক সংকটের কথা বারবার তুলে ধরলেও, ভোটের মুখে এই বিশাল অঙ্কের বকেয়া মেটানোর সিদ্ধান্ত রাজ্য প্রশাসনের একটি সাহসী পদক্ষেপ হিসেবেই গণ্য হচ্ছে। এখন দেখার, মার্চের বেতন বা পেনশনের সঙ্গে এই বকেয়া অর্থ পাওয়ার পর সরকারি কর্মীদের মধ্যে এর প্রতিক্রিয়া কেমন হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments