Sunday, April 19, 2026
- Advertisement -

বানারহাটে নির্বাচনী প্রচারে যোগ দিলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী

- Advertisement -

 

বানারহাটে নির্বাচনী প্রচারে যোগ দিলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী।

নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার বিকেলে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নরেশ রায়-এর সমর্থনে বানারহাটের তাজিয়া মাঠ থেকে একটি খোলা জিপে করে র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে বানারহাট এলআরপি মোড়ে গিয়ে শেষ হয়। এরপর সেখানে বিজেপি প্রার্থী নরেশ রায়ের সমর্থনে একটি পথসভা অনুষ্ঠিত হয়।

এদিন মিঠুন চক্রবর্তীকে এক নজর দেখার জন্য মানুষের উপচে পড়া ভিড় চোখে পড়ে। রাস্তার দু’ধারে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে তাকে সমর্থন জানান। পাশাপাশি প্রায় পাঁচ হাজারেরও বেশি বিজেপি কর্মী-সমর্থক এবং চা বাগানের শ্রমিক এই র‍্যালিতে অংশগ্রহণ করেন।সমগ্র কর্মসূচিকে ঘিরে বানারহাট এলাকায় নির্বাচনী আবহ ছিল তুঙ্গে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments