Wednesday, April 29, 2026
- Advertisement -

নাকা চেকিং চলাকালীন ৫কিলো গাঞ্জা সহ আটক ২

- Advertisement -

 

নাকা চেকিং চলাকালীন ৫কিলো গাঞ্জা সহ আটক দুই

কাজল মিত্র পশ্চিম বর্ধমান  :-  বারাবনি থানার অন্তর্গত ঝাড়খন্ড বাংলা সীমান্ত রুণাকুরা ঘাট যাবার আগে গৌরান্ডি ভাটাস মোড় এর কাছে বারাবনি থানার পক্ষ থেকে নাকা চেকিং চলছিল আর ঠিক সেই সময় গৌরান্ডি ভাটাস মোরের কাছে
হাতে নাতে দুই যুবক কে গাঁজা সহ আটক করে বারাবনি থানার পুলিশ । জানা গেছে ঝাড়খন্ড দিক থেকে বারাবনি দিকে ব্লু রঙের এপাচি গাড়িতে করে দুজন বিনা হেলমেটে আসছিলো সেই সময় তাদের গাড়ি থামাতে বলে এবং চেকিং শুরু করে। গাড়িটির নাম্বার JH 21 M 5413 । চেকিং চলাকালীন তাদের কাছে থাকা ব্যাগটি খুলে দেখে প্লাস্টিকে মোড়া রয়েছে গাঞ্জা ।সঙ্গে সঙ্গে ওই দুই ব্যক্তিকে আটক করে বারাবনি থানায় নিয়ে যাওয়া হয়। আটক ব্যক্তির নাম জনার্দন পাল( 29) ও গোপীনাথ পাল (31) দুইজনেই ঝাড়খন্ড এর নলা থানার অন্তর্গত সুরিয়া পানি গ্রামের বাসিন্দা।পুলিশ সূত্রে জানাজায় এই দুজন ঝাড়খন্ড থেকে দীর্ঘদিন ধরে গাঁজা পাচার এর কারবার করত এবং বারাবনি, আসানসোল,রানিগঞ্জ , জামুড়িয়া সহ একাধিক জায়গায় এরা গাঞ্জা পাচার করতো , যদিও আটক হওয়া দুইজন নিজের মুখে স্বীকার করেন তারা দীর্ঘদিন ধরেই এই কারবার করে আসছেন এবং গতকালকে অর্থাৎ রবিবার এই গাঞ্জা জামুড়িয়ায় কোন জায়গায় পাঁচার করার উদ্দেশ্যেই তারা আসছিলেন , জামুড়িয়া থানার পুলিশ ঐ দুইজন কে আসানসোল জেলা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে পুলিশ ঐ দুইজন কে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য পুলিশ আরজি জানিয়েছেন আদালতে ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments