আজ ডু অর ডাই ম্যাচে মুখোমুখি ভারত শ্রীলঙ্কা। কে উঠবে ফাইনালে।
এশিয়া কাপে পাকিস্তানের কাছে হেরে আজ ডু অর ডাই ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত শ্রীলঙ্কা। পাকিস্তানের কাছে শেষ ম্যাচ হেরে লড়াইয়ে টিকে থাকতে গেলে ভারতকে আজকের ম্যাচ জিততেই হবে। নইলে ছিটকে যাবে ফাইনাল থেকে। নজর রাখতে হবে একাধিক বিষয়গুলির ওপর।
অন্যদিকে আফগানিস্তানকে প্রথম ম্যাচে হারিয়ে বেশ ভালো জায়গায় দাঁড়িয়ে রয়েছে শ্রীলঙ্কা। পাকিস্তান ম্যাচে ভারতকে ভুগিয়েছে মিডল অর্ডার। ওপেনিং জুটি রোহিত ও রাহুল দলকে কিছুটা ভরসা যোগালেও তিনে নেমে বিরাট দলকে দায়িত্বপূর্ণ ভাবে টেনেছেন প্রায় শেষ পর্যন্ত। তবে নিরাশ করেছে মিডল অর্ডার। ভুল শটের কারণে ১৪ রানেই থেমে যায় ঋষভের রানের খাতা ও শূন্য রানে প্যাভিলিয়ন মুখি হতে হয় হার্দিক পান্ডিয়াকে। অন্যদিকে অর্ষদিপের ক্যাচ মিসটা ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়।
আফগানিস্তানের কাছে প্রথম ম্যাচ হেরে এশিয়া কাপের শুরুটা ঠিক না হলেও পরপর দুটো ম্যাচে জিতে যথেষ্ট মনোবল বেড়েছে শ্রীলঙ্কার। সুপার ফোরের দলগত পারফরমেন্সের দিক থেকে তারা তাক লাগিয়েছে। ভারতের বিরুদ্ধে আজও তারা একই স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নামবে।

