জনশূন্য হীন ভুতুড়ে গ্রামে একদিনের লক্ষ্মী পূজা দেখতে ভিড় জমায় অনেকেই
কাজল মিত্র পশ্চিম বর্ধমান :- পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার ৬০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেনা গ্রাম যেখানে জনশূন্য হীন গ্রাম মানুষ বলতে গ্রামে কেও থাকেনা তবে লক্ষী পুজোর দিন রাতে পুজো দেখতে ভীড় জমায় অনেকেই ।
জানা গেছে যে নিয়ামতপুর নিউ রোড থেকে চিত্তরঞ্জন যাওয়ার জি টি রোডের থেকে ১০০ মিটার দূরে এই অবস্থিত । এক সময় এই গ্রামে ছিল মানুষজনের ভরা ছিল পাকা বাড়ি।আর এই গ্রামেই রয়েছে লক্ষ্মী মন্দির, রয়েছে পুকুর কিন্তু কোন এক অজানা কারণে হঠাৎ এই গ্রাম জনশূন্য হয়ে পড়ে বর্তমান সময়ে ওই গ্রামে ধ্বংসস্তূপে পরিণত রয়েছে বেশ কিছু পাকা বাড়ি রয়েছে জানলার দরজা হীন ওই লক্ষী মাতার মন্দির। গ্রামবাসীরা সারা বছর গ্রামে না থাকলেও কোজাগরির লক্ষ্মী পূজার দিন এই গ্রামে উপস্থিত থেকে লক্ষ্মী আরাধনায় মেতে উঠেন । লক্ষী পূজোর আগের দিন শুরু হয় প্যান্ডেল ও মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন সহ গ্রামের রাস্তা ঘাট পরিষ্কার। পুজোর দিন সকাল থেকে গ্রামবাসীরা কি গ্রামে পৌঁছে যান তোর ঝড় শুরু করেন পুজোর এরপর রাত্রে বেলায় পুজো শেষে সবাই মিলে একসঙ্গে খিচুড়ি খেয়ে পরের দিন ভোর হতে আবার গ্রাম ছেড়ে দেন তারা।
অনেকের মুখে শোনা যায় এ গ্রাম নাকি ভূতের ভয় জনশূন্য হয়ে পড়েছে। কিন্তু অনেকের আবার বক্তব্য যে সময় এ গ্রামে মানুষ জনের বসবাস ছিল সেই সময় গ্রামের রাস্তা বিদ্যুতের আলো কোন কিছুই ছিল না কয়েক বছর আগে ওই গ্রামকে পুনরায় বসানোর জন্য আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে ওই গ্রামের ঢালাইয়ের রাস্তা করা হয়েছে পাশাপাশি বিদ্যুৎ আলোর জন্য বিদ্যুতের খুঁটি লাগানো হয়েছে তা সত্ত্বেও ওই গ্রামটা বসানো যায়নি
কিন্তু এই গ্রামে মানুষের বসবাস না থাকলেও কোজাগরি লক্ষী মায়ের আরাধনা এখনো বন্ধ হয়নি।

