Wednesday, April 22, 2026
- Advertisement -

পুজো মিটতেই জেলা জুড়ে দেখা দিয়েছে

- Advertisement -

পুজো মিটতেই জেলা জুড়ে দেখা দিয়েছে রক্তের সংকট।রক্তের জোগান পেতে হন্য হয়ে ঘুরতে হচ্ছে রোগীর পরিবার পরিজনদের।তাদের কথা ভেবেই রক্ত সংকট মেটাতে এগিয়ে আসল জলপাইগুড়ি জেলা পুলিশ।জেলা পুলিশের উদ্যোগে ধূপগুড়ি থানার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল এক ঐচ্ছিক রক্তদান শিবির।সোমবার ধূপগুড়ি থানা চত্বরে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল।ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা রক্তদান করে শিবিরের উদ্বোধন করেন।

মূলত জলপাইগুড়ি জেলার ব্লাড ব্যাঙ্ক গুলিতে পুজো মিটতেই রক্ত সংকট দেখা দিয়েছে।ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের জোগান নেই বলেই চলে।সেই বিষয় জানতে পেরেই জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে জেলা জুড়েই জেলার থানা গুলিতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।কয়েকদিন আগেই জেলা পুলিশ লাইনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল।এবার ধূপগুড়ি থানায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এদিনের রক্তদান শিবিরের উপস্থিত ছিলেন ডি এসপি ক্রাইম বিক্রমজীৎ লামা,পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারম্যান ভারতী বর্মন,ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং,পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

রক্তদান শিবিরের বিষয়ে ডি এসপি ক্রাইম বিক্রমজীৎ লামা বলেন ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের সংকট দেখা দেওয়ায় জেলা পুলিশের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন।যাতে রক্তের জন্য কাউকে হয়রানির শিকার না হতে হয়।সেই কারণেই জেলা জুড়েই চলছে রক্তদান শিবির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments