Wednesday, April 22, 2026
- Advertisement -

রিক ‘বোকা’ হতে চায় ? কেন বোকা হতে চায় রিক জানুন বিস্তারিত

- Advertisement -

 

রিক ‘বোকা’ হতে চায়!

নিউজ ডেস্ক :- রিক ‘বোকা’ হতে চায়। মাস্টার, উকিল, ডাক্তার না। বোকা হলে সে ঠকবে, কিন্তু কাউকে ঠকাতে পারবে না।

নীরেন চক্রবর্তীর অমলকান্তি ‘রোদ্দুর’ হতে চেয়েছিল। আমাদের ঘরের ছেলে মেয়েরা কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউবা উকিল হতে চায়। আর লাভপুরের শীতলগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র রিক ‘বোকা’ হতে চায়। ব্যাপারটা একটু পরিষ্কার করা দরকার। ওই স্কুলে শিক্ষক সবার কাছে জানতে চান, ভবিষ্যতে তারা কি হতে চায় । উত্তর গতনুগতি – ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, মাস্টার, পুলিশ ইত্যাদি। আর শেষ বেঞ্চে বসা রিক সরল হাসি হেসে স্যারকে উত্তরে বললো – সে ‘বোকা’ হতে চায়। উত্তর শুনে চমকে ওঠেন স্যার। রিকের কাছে জানতে চান, কেন সে ‘বোকা’ হতে চায়? সেই উত্তর আরো চমকানোর মতো।

এই কথা শুনে অবাক হয়ে যান মাস্টারমশাই। মনে সংশয় নিয়েই ছোট্ট ছেলেটাকে ফের বললেন ‘‘বোকা হলে তো তোমাকে সবাই ঠকিয়ে নেবে!’’ মাস্টারমশাইয়ের কথা শুনে রিক হাসতেই থাকে। আর সে উত্তর দেয়, ‘‘ঠকিয়ে নেয় তো নেবে! বোকা হলে আমি তো কাউকে ঠকিয়ে নিতে পারব না।’’ এই কথা শুনে একেবারে বাকরুদ্ধ হয়ে যান মাস্টারমশাই। তারপরে লাজুক হাসি হেসে রিক বলে, ‘‘বাবাকে বলতে শুনেছি, ‘বোকা পেয়ে সবাই আমাকে ঠকিয়ে নিচ্ছে।’ কিন্তু বাবা কাউকে ঠকিয়েছে, এমনটা শুনিনি। বাবার মতো আমিও কাউকে ঠকাতে চাই না।’’

ছোট্ট ছেলেটির কথাগুলো চমকে দেয় তাঁকে। এরপরেই রিকের কথাগুলোর ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেন সেই স্কুলের শিক্ষক রিপনকান্তি বালা। যারা যারা এই ভিডিয়ো দেখেছে, কথাগুলো নাড়িয়ে দেয় সকলকে। আসল কথা এই ছোট্ট রিকের মধ্যে যে পরিশিলিত মনটা আছে, একদিন সামাজিক ঘাত-প্রতিঘাটে তা হয়তো নষ্ট হয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments