জলপাইগুড়িতে এখনো পর্যন্ত পৌঁছায়নি কোনো ত্রাণ – শুধুই কথার ফুলঝুরি
নিউজ ডেস্ক ব্যুরো :- মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী থেকে বিভিন্ন সরকারি আধিকারিকরা উপদ্রুত অঞ্চলে যাচ্ছেন, ছবি তুলছেন, কথা বলছেন আর ‘ত্রাণ আসবে’ ভবিষ্যৎবাণী করে গাড়ি করে ফিরে যাচ্ছেন। এতে বিরক্ত অসহায় মানুষগুলো। খোলা আকাশের নিচে বিনিদ্র রাত কাটছে তাদের। সুকান্ত নগরের কয়েকশো পরিবারের রাত কাটছে এভাবেই।
মঙ্গলবার সকালে এক মুখ দুশ্চিন্তা নিয়ে খোলা আকাশের তলায় বসে কাঞ্চন সাহা বলেন, শুধু প্রতিশ্রুতি টুকুই আমাদের সম্বল। এখনো পর্যন্ত একটা পলিথিন শিট পর্যন্ত পাই নি। সঞ্জয় কামতি বলেন, আবার যদি বৃষ্টি হয় , তাহলে সবাইকে নিয়ে বৃষ্টি ভেজা ছাড়া উপায় নে। সংসারের সব ভিজে শেষ হয়ে যাবে। সন্ধ্যা সিং অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন। সন্ধ্যা বলেন, ঝড়ে আহত হয়েছে তার শাশুড়ি। ওই অক্ষম অবস্থায় খোলা আকাশের নিচে দুদিন ধরে পড়ে আছেন। আর নেতা ও প্রশাসনের গাড়ির শব্দ লেগেই আছে। কবি বলেছিলেন, ‘হে মোর দুর্ভাগা দেশ।’

