Tuesday, April 21, 2026
- Advertisement -

হোটেল ম্যানেজমেন্টএর ছাত্র অংশুমান আত্মাঘাতী

- Advertisement -

 

হোটেল ম্যানেজমেন্টএর ছাত্র অংশুমান আত্মাঘাতী

নিউজ ডেস্ক ব্যুরো :- সামনি বিরাট জীবন পড়ে আছে। এমন অবস্থায় কোনো মানসিক চাপ আর নিতে পারলো না অংশুমান। নিজের ঘরেই আত্মঘাতি হলেন। জানা যাচ্ছে, ২৩ নম্বর ওর্য়াডের বাসিন্দা মধুমিতা দাস ও হিমাংশু দাসের একমাত্র ছেলে অংশুমান দাস রাতে সিলিং ফেনের সাথে গামছা জড়িয়ে আত্মহত্যা করে। কারন বোঝা না গেলেও বাড়ির লোকের বক্তব্য মানসিক বিভ্রাটের কারণেই এমনটি ঘটেছে।

 

পরিবার সূত্রে জানা যায়,আর দশটা দিনের মত রাতে নিজের ঘরে ঘুমাতে যায় অশুমান।বাবা কর্মসুত্রে বাইরে ছিলেন।মা মধুমিতাদেবী ঘড় ঝাড়ু দিতে গিয়ে দেখেন তাঁর ছেলে সিলিং ফ্যানের সাথে ঝুলছে। সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করে কাঁদতে থাকেন।চিৎকার শুনে সকলে ছুটে আসেন এবং তড়িঘড়ি অংশুমানকে নামিয়ে জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসকেরা অংশুমানকে মৃত বলে ঘোষণা করেন। অংশুমান হোটেল ম‍্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতেন।মা মধুমতি দাসের বক্তব্য, ছেলে তাদের কথা চিন্তা না করে এমন ঘটনা ঘটালো তা তারা ভাবতেই পারছে না।তিনি আরো জানান, বেশ কিছু দিন ধরে অংশুমান তাঁর সঙ্গে ঠিকঠাক ভাবে কথা বলত না।যে কথাই বলতেন সেটাতেই বিরক্ত হয়ে চিৎকার চেঁচামেচি করতেন। ওর কোনো মানসিক সমস্যা হচ্ছিলো বলেই মনোবিদরা মনে করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments