Tuesday, April 21, 2026
- Advertisement -

এবার পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ এনে আরাবুল হাই কোর্টে

- Advertisement -

 

এবার পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ এনে আরাবুল হাই কোর্টে

নিউজ ডেস্ক ব্যুরো :- আরাবুলকে কি এবার দল থেকে ছেঁটে ফেলার চেষ্টা চলেছে? প্রশ্ন বিরোধীদের। কারণ যে আরাবুল ‘তাজা নেতা’,’ দলের সম্পদ’ এখনো তাকেই দূরে সরিয়ে দিচ্ছে দল। অন্তত আরাবুলের তাই ধারণা।আরাবুলের দাবি, নির্বাচনের আগে পুলিশ অতি সক্রিয়। কারণ হিসাবে তাঁর আইনজীবী আদালতে উল্লেখ করেছেন, গ্রেফতার করার পর আরও দুটো মামলায় যুক্ত করা হয় আরাবুলকে। তখন কলকাতা পুলিশের কাছে জানতে চাওয়া হয় মোট কটা কেস রয়েছে ভাঙড়ের তৃণমূল নেতার নামে? উত্তর না মেলায় আদালতের দ্বারস্ত আরাবুল ইসলাম। অভিযোগ, পুলিশ অতিসক্রিয় হয়ে ফাঁসানোর চেষ্টা করছে আরাবুলকে। এই মর্মেই মামলা দায়ের করার আবেদন জানানো হয়েছে। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। ৪ এপ্রিল, বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা। কিন্তু কেন পুলিশের এই অবস্থান? সম্ভবত নির্বাচনের কোনো কাজেই দল তাকে রাখতো চাইছে না।

 

আরাবুলকে গ্রেফতার করা হয় বহু পুরোনো একটি কেসে। গত ৮ ফেব্রুয়ারি তোলাবাজি ও খুনের অভিযোগে গ্রেফতার হন আরাবুল ইসলাম। তাঁর বিরুদ্ধে যে খুনের অভিযোগটি ওঠে, সেটা অত্যন্ত পুরনো। ১৫ জুন, ২০২৩ সালের মামলায় হঠাৎ করেই চলতি বছর ৮ ফেব্রুয়ারি আরাবুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। অতর্কিতে হানা দিয়ে বাড়ি থেকে তাঁকে তুলে নিয়ে আসে পুলিশ। গ্রেফতারির আগে আরাবুলের বিরুদ্ধে আবার ভাঙড়ে লক্ষ লক্ষ টাকার তোলাবাজিরও অভিযোগ ওঠে। পুলিশ সেই ধারাও যুক্ত করে। এবার অভিযোগ, নিত্য নতুন মামলায় পুলিশ আরাবুলকে ফাঁসানোর চেষ্টা করছে। এখনো দেখার কোথাকার জল কোথায় গড়ায়!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments