Monday, April 20, 2026
- Advertisement -

চুঁচুড়ায় রেল লাইনের পাশে ধস – বড়ো বিপর্যয়ের আশাঙ্কা 

- Advertisement -

চুঁচুড়ায় রেল লাইনের পাশে ধস – বড়ো বিপর্যয়ের আশাঙ্কা

নিউজ ডেস্ক:- এক টানা বৃষ্টিতে রেল লাইনের পাশের মাটি নরম হয়ে ধস নেমেছে হাওড়া-বর্ধমান মেন লাইনের চুঁচুড়া ও চন্দননগরের মধ্যে দেবীপুর এলাকায়। স্বাভাবিক মারণেই আশাঙ্কিত হয়ে পড়েছে রেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার তিন নম্বর লাইনের পাশে ভূমি ধস হয়। একটানা বৃষ্টির জেরেই এই ধস বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সমস্যা তৈরী হয়েছে ওর পাশেই আছে একাধিক পুকুর। ফলে ধসের সম্ভাবনা আরো বেড়ে গেছে।

স্থানীয়রা জানান, মাটির ধসের কারণে রেল লাইনের পাশে পড়ে থাকা স্লিপার নীচে গড়িয়ে যায়। লাইনের পাশে রয়েছে পুকুর। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, আরও বৃষ্টি হলে বড়সড় ক্ষতি হতে পারে রেল লাইনের। গতকাল রাতে বিষয়টি নজরে আসতেই রেলকর্মিরা ঘটনাস্থলে যান। চুঁচুড়া স্টেশনে ঢোকার আগে হোম সিগন্যালের কাছে দুন এক্সপ্রেস দাঁড় করিয়ে দেওয়া হয়। পরীক্ষানিরীক্ষা করে রক্ষণাবেক্ষণ বিভাগের কর্মীরা ফিট সার্টিফিকেট দেওয়ার পর ট্রেন ছাড়ে। রাত ৯টা ৪৫ থেকে ১০টা ১৭ অবধি দাঁড়িয়ে ছিল ট্রেনটি। সেই সময় থার্ড লাইন দিয়ে কোনও ট্রেন চলেনি। এই মুহূর্তে থার্ড লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হলেও শঙ্কিত রেল কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments