Monday, April 20, 2026
- Advertisement -

কাটোয়ায় ব্রিজ জলের তলায় – বন্ধ বাস চলাচল

- Advertisement -

কাটোয়ায় ব্রিজ জলের তলায় – বন্ধ বাস চলাচল

নিউজ ডেস্ক:- এ বছর সেই অর্থে বর্ষা এসেছে মাত্র কয়েকদিন হলো। যদিও বৃহস্পতিবার সারাদিন টানা বৃষ্টি হয়। আর তাতেই জল জমে যায় বহু জয়গায়। শুক্রবারও সেই একই অবস্থা। সকাল থেকেই কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টি হচ্ছে। আর এর জেরে জলায় তলায় চলে গিয়েছে ব্রিজ। বন্ধ পরিবহন। চরম দুর্ভোগে নিত্য যাত্রীরা। ঘটনাটি ঘটছে পূর্ব বর্ধমানের কাটোয়া ১ নম্বর ব্লকের কাটোয়া করুই রোড এলাকায়। সেখানে গাফুলিয়া ফরে নদীর উপরে থাকা ব্রিজ চলে গিয়েছে নিচে। জানা যাচ্ছে, গতকাল থেকে তুমুল বৃষ্টির জন্য এই নদীর ব্রিজ প্রথম থেকেই জলমগ্ন হয়েছিল। এরপর বৃষ্টি না থামায় ধীরে ধীরে জলমগ্ন হয়ে পড়ে সেটি। ডুবতে শুরু করে ব্রিজটি। আজ সকাল নাগাদ মাটি থেকে কয়েক ফুট উচ্চতায় থাকা ১২০ ফিটের ব্রিজ ডুবে যায়। ঝুঁকি নিয়ে কেউ কেউ স্কুটার মোটর সাইকেল নিয়ে যাচ্ছে ঠিকই কিন্তু বাস, লারি ও অন্যান্য চার চাকার গাড়ি যাওয়া সম্পূর্ণ বন্ধ।

স্থানীয় মানুষেরা জানাচ্ছেন, এই ব্রিজ তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তা বন্ধ থাকায় স্কুল কলেজ অফিসে যাওয়া নিয়ে খুবই সমস্যা পড়েছেন তারা। তিন চাকার ভ্যানে করে অনেক ব্রিজ পারাপার করছেন ঠিকই, কিন্তু তা খুবই ঝুঁকিবহুল হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments