Sunday, April 19, 2026
- Advertisement -

হোটেলে খাবার খেয়ে বিল না মিটিয়ে পালালো এক দম্পতি 

- Advertisement -

 

হোটেলে খাবার খেয়ে বিল না মিটিয়ে পালালো এক দম্পতি

নিউজ ডেস্ক :- কত বিচিত্র রকমের প্রতারনার খবর আমরা পাই। এবার আবার এক অভিনব পদ্ধতিতে প্রতারনা গ্রেটব্রিটেনে। টেবিলে সাজানো সুন্দর খারাপ। তার ছবি তুলে পোষ্ট পর্যন্ত করেছে তারা। তারপরেই পাগরপর। ব্রিটেনের এক যুগল যা করলেন তা সত্যিই নজিরবিহীন! ভারতীয় মুদ্রায় প্রায় ১২ হাজার টাকার খাবার অর্ডার করলেন। সেসবের ছবি তুলে ফেসবুকে পোস্ট করলেন। খেয়েদেয়ে কেটে পড়লেন! শুনতে যতই অবিশ্বাস্য মনে হোক, এমনটাই ঘটেছে বলে দাবি। খাওয়া দাওয়া সেরে সিগারেট ধরাতে বাইরে যান তাঁরা। আর তার পরই সেখান থেকে সরে পড়েন দুজনে। রেস্তরাঁর মালিক মরিশিও স্পিনওলা জানাচ্ছেন, ”ওঁরা বাইরে বেরনোর পর অন্তত ১০ মিনিট পরে আমরা বুঝতে পারি ওঁরা কেটে পড়েছেন।” ব্যাস ছোট্ট হোটেলের মালিকের বিস্তর ক্ষতি।

হোটেল মালিক স্পিনওলা জানাচ্ছেন, তাঁর ব্যবসা ছোট। তাঁর কথায়, ”আমাদের মতো ছোট ব্যবসায় এমন ধাক্কা বিরাট। এই পরিস্থিতিতে একলপ্তে এত অর্থের ক্ষতি অপূরণীয়। আমরা তো আর লোকদের বলতে পারি না, বাইরে সিগারেট খেতে যাওয়ার সময় ওয়ালেট কিংবা ফোনটা রেখে যেতে। কেননা অধিকাংশ ক্রেতাই কিন্তু এমন ধরনের নন। তাই তাঁদের এমন বলাটা ঠিক নয়।” ওই দম্পতিকে খাবার পরিবেশন করা এক কর্মী বলছেন, যুগলের হাবভাব ছিল অদ্ভুত। মহিলাটি ছিলেন নেশাগ্রস্ত। সোনালি চুলের ওই মহিলার ঠোঁটে ছিল গাঢ় লাল রঙের লিপস্টিক। এই খবর ছড়িয়ে পড়তেই আশপাশের আরো কয়েকটি হোটেল মালিক একই অভিযোগ করেন। তারাও বলেন, গত কয়েকদিন আগেই এমন এক দম্পতি এমন ঘটনা তাদের হোটেলেও করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments