সৌদি আরব এবার চলে এসেছে বসিরহাটে – ভালো লাভের সম্ভাবনা
নিউজ ডেস্ক :- হ্যাঁ, সৌদি আরব বলতে আমরা সৌদি আরবের খেজুরের কথা বলছি। সৌদি আরবের খেজুর বিশ্ব বিখ্যাত এর পুষ্টিগুন ও স্বাদের জন্য। সেই খেজুর চাষ করে সাফল্যর মুখ দেখছেন বসিরহাটের আমিনুর ইসলাম । উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের হংকং নামে একটি উদ্যানে শোভা পাচ্ছে এই খেজুর গাছের। উদ্যানের উদ্যোক্তা আমিনুর ইসলাম আরবে হজে গিয়ে এই খেজুর চাষের প্রশিক্ষণ নিয়ে পরীক্ষামূলকভাবে তাঁর ৬০ বিঘা জমির মধ্যে কয়েক বিঘা জমিতে এই খেজুর গাছের চাষ করেছেন। ইতিমধ্যে ১৫২ টি খেজুর গাছের চারা রোপন করেছেন। ফলন হয়েছে ভালো। তিনি মনে করেন এই চাষ এই মুহূর্তে খুব লাভ জনক। গাছগুলি দক্ষিণবঙ্গের মাটিতে ভালই বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে কিছু কিছু খেজুরের ফলন হচ্ছে ভালো । আরব দেশীয় প্রজাতির খেজুর এই বাগানে ফলবে বলে দাবি উদ্যোক্তাদের।
প্রয়োজনীয় পরিচর্যা করে, কিছু কীট নাশক ব্যবহার করার ফলে গেছে প্রচুর রসালো ফল হয়েছে। এই মুহূর্তে এই খেজুরের চাহিদা প্রচুর। তাদের দেখা দেখি অনেক কৃষক উৎসাহিত হয়েছে। ওই ফার্মে ওই বীজ থেকেই নতুন চারা তৈরী করে বাজারে ছাড়া হচ্ছে। তাদের দাবি, সরকারের কিছু সাহায্য পেলে এই আরবের খেজুর বাংলায় বিপ্লব আনতে পারে।

