Monday, April 20, 2026
- Advertisement -

দিন শেষে আজকে সারাদিনের আবহাওয়া কেমন থাকবে জানালো হওয়া অফিস

- Advertisement -

আজকের আবহাওয়া

আবহাওয়া বুলেটিন :- গত ২/৩ ধরে সারা বাংলায় মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। বিশেষ করে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমান বেশ ভালো। এই পরিস্থিতি অন্তত আরও কয়েকদিন বজায় থাকবে। সোমবার সকালে আলিপুর আবহাওয়া দপ্তর তেমন বার্তায় দিয়েছে।

আলিপুর হাওয়া অফিস সোমবারের পূর্বাভাসে বলে, আজ ভারী থেকে অতিভারী বৃষ্টিতে ডুববে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। তালিকায় হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া। এছাড়াও বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরের তৈরী হয়েছে নিম্নচাপ। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও ভারী আবার কোথাও অতিভারী বৃষ্টি হতে পারে। আগামী ৫/৬ দিন দক্ষিণবঙ্গের বৃষ্টির দাপট থাকতে পারে। মঙ্গলবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। বাকি জেলাগুলিতেও কম বেশি বৃষ্টি চলবে। তবে টানা বৃষ্টি এ বছর সেভাবে হয় নি। এই মুহূর্তে তেমন টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনাও নেই। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে।

এদিকে উত্তরবঙ্গ বৃষ্টিহীন থাকবে না। উত্তরবঙ্গেও সপ্তাহভর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং ও আলিপুরদুয়ারে। এছাড়া জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। তবে এই মুহূর্তে উত্তরবঙ্গের পাহাড়ে ধস নামার সম্ভাবনা খুব কম বলেই জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments