Monday, April 20, 2026
- Advertisement -

সদ্য আবিস্কৃত বিশ্বের দ্বিতীয় বৃহত্তর হীরের ওজন কত জানেন?

- Advertisement -

সদ্য আবিস্কৃত বিশ্বের দ্বিতীয় বৃহত্তর হীরের ওজন কত জানেন?

একটা অতি ক্ষুদ্র হীরে যখন কোনো মানুষের আঙুলের আংটিতে শোভা পায়, তখন সকলে সেই দিকে তাকিয়ে থাকে। আর যখন সেই হীরের ওজন রতিতে নয়,কিলো দিয়ে করা হয়, তখন বুঝতে হবে তার আকার কতো বড়ো! আফ্রিকার দেশ বতসোয়ানায় একটি হীরার সন্ধান পাওয়া গেছে। যার ওজন দুই হাজার ৪৯২ ক্যারেট। এটি এখন পর্যন্ত পাওয়া দ্বিতীয় বৃহত্তম হীরা। কানাডিয়ান প্রতিষ্ঠান লুকারা ডায়মন্ডের মালিকানাধীন একটি খনিতে হীরাটি পাওয়া গেছে।বতসোয়ানার রাজধানী গ্যাবোরোনের প্রায় ৫০০ কিলোমিটার উত্তরে কারোই খনিতে হীরাটি পাওয়া গেছে। দেশটির সরকার জানিয়েছে, এটি তাদের আবিষ্কৃত সবচেয়ে বড় হীরা। স্বাভাবিক কারণেই সেই হীরের দিকে নজর বিশ্বের বহু হীরে ব্যবসায়ীর। শেষ পর্যন্ত সেই হীরে নিয়েবকি হবে তা অবশ্য এখনো জানা যায় নি।

এর আগে বিশ্বের সবচেয়ে বড় হীরাটি পাওয়া যায় ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায়। যেটি ৩ হাজার ১০৬ ক্যারেট বিশিষ্ট। এই হীরাটি নয়টি অংশে বিভক্ত এবং যার অধিকাংশ রয়েছে ব্রিটিশ ক্রাউন জুয়েলসে। বতসোয়ানা বিশ্বের বৃহত্তম হীরা উৎপাদনকারী দেশগুলোর একটি। বিশ্বের হীরা উৎপাদনের প্রায় ২০ শতাংশ এই দেশে হয়ে থাকে। হীরাটি খুঁজে পাওয়ার পর লুকারার প্রধান উইলিয়াম ল্যাম্ব এক বিবৃতিতে জানিয়েছে, ২ হাজার ৪৯২ ক্যারেটের হীরাটি খুঁজে পাওয়া সত্যিই আনন্দের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments