Monday, April 20, 2026
- Advertisement -

আজকের আবহাওয়া আপডেট

- Advertisement -

 

গত কয়েকদিন ধরেই চলেছে বৃষ্টি। বিশেষ করে দক্ষিনে বৃষ্টি হয়েই চলেছে। এখুনি বৃষ্টি কমার তেমন লক্ষণ নেই বলেই জানা যাচ্ছে। দক্ষিণবঙ্গে বৃষ্টি আরো কিছুদিন চলবে।

বুধবার আবহাওয়া অফিস জানিয়েছে, আজও সেই ধারাই অব্যাহত থাকবে। হাওয়া অফিস সূত্রে খবর, সাগরের নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে ওড়িশা ও ঝাড়খণ্ডে ঢুকবে। এর জেরেই অঝোরে বৃষ্টিপাতের আশঙ্কা। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী, বর্তমানে নিম্নচাপ দক্ষিণ বাংলাদেশের উপর রয়েছে। যা ক্রমেই শক্তি বৃদ্ধি করছে। এরপর তা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে ওড়িশা ও ঝাড়খণ্ডে প্রবেশ করবে। ফলে দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি হবে ঝাড়খণ্ডেও। আবার অন্যদিকে রয়েছে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। এই এই দুইয়ের জোড়া আক্রমণে টানা ভিজছে দক্ষিণবঙ্গ। তবে সমস্ত জেলাতে নয়, উপকুলের জেলাতে বৃষ্টিপাত বেশি হবে। ওদিকে ২৯ অগাস্ট নাগাদ উত্তর বঙ্গোপসাগরে নতুন করে তৈরী হবে নিম্নচাপ। সবমিলিয়ে বৃষ্টি চলবে। হাওয়া অফিসের বার্তা, আজ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, মালদা, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানের কিছু অংশে অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা। দিনের বেলায় বৃষ্টি তেমন না হলেও বিকেলের দিকে ভালো বৃষ্টির সম্ভাবনা।

অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এর মধ্যে অধিক বৃষ্টির সম্ভাবনা দুই দিনাজপুর ও মালদহে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ ও আগামীকাল উত্তরের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments