Thursday, April 30, 2026
- Advertisement -

Durga Pujo 2022: দুর্গাপুজোয় ক্লাবগুলিকে ৬টি শর্তে অনুদান, নির্দেশ হাইকোর্টের-

- Advertisement -

 

Durga Pujo 2022: দুর্গাপুজোয় ক্লাবগুলিকে ৬টি শর্তে অনুদান, নির্দেশ হাইকোর্টের-

নিজস্ব সংবাদদাতা কলকাতা :- দুর্গাপুজোয় বিভিন্ন ক্লাবকে রাজ্যের অনুদানের সিদ্ধান্তে সায় হাইকোর্টের। ৬টি শর্তে অনুদানে সায়। শর্ত মানলে জারি থাকবে অনুদান। পুজোয় রাজ্যের ৪৩ হাজার ক্লাবকে ৬০ হাজার টাকা অনুদান দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়। সব মামলার একসঙ্গে শুনানি হয়।

প্রসঙ্গত, গত বছর পুজো ক্লাবগুলিকে ৫০ হাজার টাকা করে অনুদান দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু এবার ১০ হাজার টাকা করে বাড়িতে ৬০ হাজার টাকা করে দেয় রাজ্য সরকার। এরপরই কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলাকারীদের প্রশ্ন ছিল, সরকারি কর্মীদের বকেয়া ডিএ দিতে পারছে না সরকার, অথচ পুজোয় মোটা টাকা অনুদান কেন?

আরও এক মামলাকারীর প্রশ্ন ছিল, গ্রামের প্রত্যন্ত এলাকাগুলিতে এখনও পর্যন্ত বহু মানুষ খাবার জল, ওষুধ পান, স্বাস্থ্য পরিষেবা ঠিক ভাবে পান না। সেই পরিস্থিতিতে সেই সব এলাকাগুলি উন্নয়নের জন্য টাকা বরাদ্দ করা হোক। কিন্তু পুজোয় অনুদান কী কোনও বৃহত্তর স্বার্থে কাজে লাগবে?

বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চ বকেয়া ডিএ দেওয়ার আর্জি জানিয়ে আলাদা একটি মামলা হয়েছিল। রাজ্যকে তিন মাসের মধ্যে ওই বকেয়া ডিএ মেটাতে হবে। সেই সময় পেরিয়ে গেলেও এখনও ডিএ মেটেনি রাজ্য সরকারি কর্মীদের। তারই মধ্যে কেন ক্লাবগুলোকে অনুদান? তা নিয়ে মামলা হয়। যদিও রাজ্য সরকার হাইকোর্টে হলফনামা জমা দিয়ে জানায়, কোনও মহার্ঘ ভাতা বাকি নেই। পাশাপাশি দুর্গা পুজোর অনুদান নিয়ে যে মামলা হয়েছে, সেই মামলার গ্রহণযোগ্যতা নেই বলেও দাবি করা হয়। রাজ্য সরকারের তরফে সওয়াল করা হয়েছিল, ডিএ বা মহার্ঘ ভাতা এবং পূজার অনুদান- দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। মঙ্গলবার এই মামলার শুনানি ছিল। ৬ শর্তে পুজোর অনুদানে সায় দেয় হাইকোর্ট।

৬ টি শর্ত হল…

১) পুজো অনুদান নিয়ে কলকাতা হাই কোর্টের আগের নির্দেশ মেনেই কাজ করবে রাজ্য।

২) আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যে বিগত বছরের যে সমস্ত পুজো কমিটি বা ক্লাব অনুদানের টাকা ব্যবহারের শংসাপত্র (ইউটিলাইজেশন) পেশ করেছে তারাই পাবে। অর্থাৎ, বিগত পুজো অনুদানের শংসাপত্র পেশ না করলে চলতি বছরে কোনও অনুদান নয়।

৩) পুজো অনুদানের টাকা জনগণের হিতার্থে ব্যবহারের জন্য দায়বদ্ধ থাকবে রাজ্য ও কলকাতা পুলিশ।

৪) চলতি বছরের ৬ সেপ্টেম্বর রাজ্যের নির্দেশিকা অনুযায়ী উল্লেখিত ক্লাব বা পুজো কমিটি অনুদান পাওয়ার যোগ্য হিসাবে বিবেচিত হবে। তার বাইরে কেউ নয়।

৫) এ বছর পুজো অনুদানের ব্যবহারের শংসাপত্র ১৫ নভেম্বর মধ্যে মহকুমাশাসক কার্যালয় এবং কলকাতার ক্ষেত্রে নির্দিষ্ট করে দেওয়া আধিকারিকের দফতরে পেশ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments