Tuesday, April 21, 2026
- Advertisement -

ICC World Cup : বিশ্বকাপ ক্রিকেটে টানা ছয় ম্যাচ জয় ভারতের।

- Advertisement -

আজ আজ লখনৌতে ভারত বনাম ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল বিশ্বকাপের ৩০তম ম্যাচে। টসে জিতে এদিন প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। দলীয় ২৬ রানের মাথায় প্রথম ধাক্কা খায় ভারত হারাই শুভমন গিলের উইকেট। বিশ্বকাপের ফর্মে থাকা কিং কোহলি খাতা খোলার আগেই প্রভিলিয়নের ফেরেন ৯ বল খেলে। প্রথম ১০ ওভারেই গুরুত্বপূর্ণ দুটো উইকেট হারায় ভারত।

১৬ টি বল খেলে ৪ রান করে ক্রিস ওকসের বাউন্সার বলে ছয় মারতে গিয়ে সর্ট মিড অনে মার্ক উডের হাতে ধরা পড়েন। এরপর বিশ্বকাপের ফর্মে থাকা অধিনায়ক রোহিত শর্মা এবং কে এল রাহুল ৯১ রানের একটি দুর্দান্ত পার্টনারশিপ দেন। দলীয় ১৩১ এবং ব্যক্তিগত ৩৯ রানের মাথায় ডেভিড উইলির বলে আউট হয়ে যান কে এল রাহুল। রাহুল আউট হয়ে যাওয়ার পরেই অধিনায়ক রোহিত শর্মা ৮৭(১০×৪, ৩×৬) দ্রুত আউট হয়ে যান। সূর্যকুমার যাদব করেন 49 রান। অবশেষে ৫০ ওভারে ভারতের রান দাঁড়ায় ২২৯ /৯।

ইংল্যান্ডের ডেভিড উইলি নেন ৩ টি উইকেট। ক্রিস ওকস এবং আদিল রসিদ নেন ২ টি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলো ইংল্যান্ডের ২ ওপেনার। কিন্তু দলীয় ৩০ রানের মাথায় হারায় ডেভিড মালান এবং জো রুটের উইকেট। ৩৩, ৩৯ এবং ৫২ রানের মাথায় হারায় বেন স্টোকস, জনি বেয়ারস্টো এবং জোস বাটলারের উইকেট। অবশেষে ইংল্যান্ড থেমে যায় ১২৯ রানে। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন লিয়াম লিভিংস্টোন। ভারতের মহম্মদ সামি নেন ৪ টি উইকেট। বুমরাহ নেন ৩ টি উইকেট। ২টি উইকেট নেন কুলদীপ। টানা ৬ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে ভারত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments