আর্থিক সংস্কারের জন্য বিশ্ব ব্যাংক বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার সাহায্য দিচ্ছে
বাংলাদেশে শুরু হয়েছে নতুন অধ্যায়। হাসিনা পর্ব শেষ করে শেখ ইউনিস নেতৃত্বে নতুনভাবে গড়ে উঠতে চাইছে বাংলাদেশ। ইতিমধ্যে বাংলাদেশকে প্রচুর অর্থ সাহায্যের কথা ঘোষণা করেছে আমেরিকা। এবার এগিয়ে আসলো বিশ্ব ব্যাংক।
জানা গিয়েছে, বাংলাদেশে গুরুত্বপূর্ণ সংস্কার, বন্যা পরিস্থিতি মোকাবিলা, বায়ুর মান এবং স্বাস্থ্য পরিষেবার উন্নত করার জন্য ২ বিলিয়ন ডলার অর্থ সাহায্য করতে পারে বিশ্ব ব্যাঙ্ক। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে এই প্রতিশ্রুতি দেন বিশ্ব ব্যাঙ্কের আঞ্চলিক পরিচালক আবদৌলায সেক। বাংলাদেশকে যাতে অর্থনৈতিক সঙ্কট থেকে বের করে আনা যায়, তার জন্যই এই অর্থ সাহায্য করা হবে জানানো হয়েছে। তবে যেহেতু এটা ঋণ, তাই বাংলাদেশকেও ভাবতে হবে কিভাবে এই ঋণ পরিশোধ করবে তারা।
শেখ হাসিনা ছিলেন আমেরিকা বিরোধী। তাই তার সরকারের পতনের পরেই আমেরিকাও বাংলাদেশকে আর্থিক সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে। দুই দেশের মধ্যে “ডেভেলপমেন্ট অবজেক্টিভ গ্রান্ট এগ্রিমেন্ট (DOAG)” চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর অধীনে বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার আর্থিক সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে আমেরিকা। মহম্মদ ইউনূসও এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই অর্থ সাহায্যের কথা জানিয়েছেন। এর ফলে বাংলাদেশ নিশ্চই অনেকটা সংকট কাটিয়ে উঠতে পারবে।

